আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাড়িতেই নিন স্যাঁলোর মত নখের যত্ন

নিজস্ব প্রতিনিধিঃ ভঙ্গুর নখ, কিংবা সহজে বাড়ে না এমন নখ নিয়ে যত্ন এবং হাজারো সৌখিন বিষয় চলতেই থাকে। বর্তমানে যেটির প্রতি সকলে আকৃষ্ট তা হল ‘নেইল এক্সটেনশন’। অনেক সময় পুষ্টির অভাবেও নখ ভেঙে যায়। সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শও নেন অনেকে। তবে এই মুহূর্তে করোনার দাপটের জেরে বন্ধ বিউটি পার্লার, তাই বাইরে গিয়ে নখে নানা কারুকার্য করাও সম্ভব নয়। সম্ভব না সামান্য নখের জন্য চিকিৎসকের কাছে যাওয়াও। তাই জেনে নিন চটজলদি বাড়িতেই কীভাবে সিরাম তৈরি করে নখের যত্ন নেবেন-

উপকরণঃ 

রসুনের কোয়া- ২ টি

ভিটামিন ই-ক্যাপসুল-২ টি

অ্যালোভেরা জেলঃ ১ চা চামচ

নারকেল তেলঃ ২ চামচ 

পদ্ধতিঃ রসুনের কোয়াদুটি প্রথমে ম্যাশ করে সবকটি নখে লাগিয়ে ১০ মিনিট মত রেখে দিন। দশ মিনিট পর নখ ধুয়ে ফেলুন। এরপর অন্য একটি পাত্রে ভিটামিন ই-ক্যাপসুল, অ্যালোভেরা জেল ও নারকেল তেল নিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। এবার ওই মিশ্রণটি সারারাত নখে দিয়ে রাখুন। পরের দিন সকালে উঠে পরিস্কার করে নিন। এইভাবে সপ্তাহে দুদিন এই পদ্ধতি মেনে চললে নখের স্বাস্থ্যের উন্নতি হবে। কারণ রসুনে থাকা বিশেষ উপাদান সেলেনিয়াম নখের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। নখ বড় করতে সাহায্য করে। অ্যালোভেরা জেল নখে আদ্রতা জোগাতে সাহায্য করে। এছাড়াও আমাদের নানা রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল বিশেষ উপকারী। যা এক্ষেত্রে নখে বাইরে থেকে নানা পুষ্টিগুণ জোগাতে সাহায্য করে। 

Published by:

Share Link:

More Releted News:

৯০ দিন রাতের স্ন্যাকিং বন্ধ করলে শরীরে কী কী পরিবর্তন আসে?

গরমে ঘেমে ভিজে যাচ্ছেন? শরীর সতেজ রাখতে ব্যবহার করুন এই বিশেষ কিছু সুগন্ধি

সবসময় ক্লান্ত লাগছে? হতে পারে ভিটামিন বি১২ ঘাটতি, জানালেন বিশেষজ্ঞরা

৬টি অভ্যাসেই মিলতে পারে বছরে ফ্রি ফ্লাইট, জানুন কীভাবে

ভ্যাপসা গরমে স্বস্তির খবর, নির্ধারিত সময়ের আগেই বর্ষার আগমন দেশে

রাত ১১টার পর ট্রেনে ফোন চার্জ দেওয়া যায় না! জানেন কেন?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ