নমাজ পড়াকালীন মসজিদে রক্তারক্তি কাণ্ড, ফ্রান্সের মসজিদে ছুরিকাঘাতে খুন তরুণ

Share:

নিজস্ব প্রতিনিধি, মার্সেই : মসজিদের ভিতরেই নমাজ পড়ার সময় একের পর এক কোপ। দক্ষিণ ফ্রান্সের একটি মসজিদের ভেতর নামাজ পড়ছিলেন দক্ষিণ ফ্রান্সের এক যুবক মালিয়ান। আচমকাই তাঁর ওপর ছুরি নিয়ে একাধিকবার হামলা চালায় এক যুবক। নির্মমভাবে ছুরির আঘাতে মৃত্যু হয়েছে ওই যুবকের।

জানা গিয়েছে, ছুরি দিয়ে প্রায় ৫০ বার আক্রমণ চালানো হয়েছে ওই যুবকের ওপরে। মসজিদের ভিতরের সিসিটিভি ফুটেজ দেখে আততায়ীকে চিহ্নিত করার চেষ্টা চলছে। মৃত যুবক মালির বাসিন্দা বলে জানা যাচ্ছে। মসজিদের ভিতরে ছুরি হামলার পর ৩দিন ধরে পলাতক ছিল সে। অবশেষে নিজেই ফ্লোরেন্সের কাছে পিস্তোইয়ারের থানায় আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ করেও খুন করার জন্য এতটুকু লজ্জিত নয় সে।

মসজিদের সিসিটিভিতে দেখা গিয়েছে, ছুরি দিয়ে আচমকাই হামলা চালানো হয়েছে। হামলার পরে সিসিটিভি দিকে তাকিয়ে কথাও বলেছে আততায়ী। অভিযুক্ত যুবক বসনিয়ার বংশোদ্ভূত একজন অমুসলিম ফরাসি নাগরিক বলে জানা গিয়েছে। মসজিদের ভিতরে এই রক্তারক্তি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। নিজের এক্সপোস্টে তিনি লিখেছেন, ‘ফ্রান্সে বর্ণবাদ এবং ঘৃণার কোনো জায়গা হবে না। প্রার্থনার স্বাধীনতা সকলের রয়েছে। সেই স্বাধীনতা লঙ্ঘিত হতে পারে না।’

এই ঘটনায় প্রতিবাদ জানিয়েছে এবং মৃত যুবকের প্রতি শ্রদ্ধা জানিয়ে পথে নেমেছেন বহু মানুষ। এই নক্কারজনক ঘটনার প্রতিবাদ জানাতে দক্ষিণ ফ্রান্সের লা গ্র্যান্ড-কম্বে বিক্ষোভ মিছিল করেছেন তাঁরা। এই ধরনের ঘটনা কোনওভাবেই মেনে নিতে পারছেন না। মসজিদের মতো প্রার্থনা স্থলে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

‘বুড়ো আরবাজকে বিয়ে করে তুমি সুখী?’, ট্রোলারদের একহাতে নিলেন শুরা খান

‘লগান’ নির্মাণের সময়ে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন ব্রিটিশ অভিনেতা

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত প্রখ্যাত গায়ক অলিভার ট্রি

পিৎজা খেতে ভালোবাসেন? ময়দা ছাড়াই তৈরি করুন হাই-প্রোটিন স্পেশাল রেসিপি

অফিস পার্টিতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৭ বছর বয়সী ইঞ্জিনিয়ারের, তদন্তে পুলিশ

‘ইরানের সঙ্গে শান্তি চুক্তি প্রায় ভেস্তে দিয়েছিলেন’, বন্ধু নেতানিয়াহুকে নিয়ে চাঞ্চল্য মন্তব্য ট্রাম্পের

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ বিমান হামলা, নিহত ৯

বন্ধ হচ্ছে ইরান-আমেরিকার যুদ্ধ, জানুন কোথায়-কখন স্বাক্ষরিত হবে ‘শান্তি চুক্তি’

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

নিয়োগ দুর্নীতি মামলা: সমনে সাড়া দিয়ে ইডির দফতরে অভিষেক

যুদ্ধ শেষ হচ্ছে ঘোষণা হতেই ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করল চার দেশ

পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ে বিশেষ একজনের আশীর্বাদকে কৃতিত্ব দিলেন দীপ্তি শর্মা