দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিধ্বংসী প্যাট কামিন্স, ১৩৮ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিনিধি, লন্ডন: কাগিসো রাবাডার আগুনে বোলিংয়ে ২১২ রানে গুটিয়ে গিয়েছিল অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস। টেস্ট বিশ্বকাপ ফাইনালের দ্বিতীয় দিনে অজি অধিনায়ক প্যাট কামিন্সের বিধ্বংসী বোলিংয়ে তাসের ঘরের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দক্ষিণ আফ্রিকার বাটিং অর্ডার। ১৩৮ রানেই গুটিয়ে গেল প্রোটিয়ারা। ২৮ রান খরচ করে ৬ উইকেট নিয়েছেন কামিন্স। টেস্টে ৩০০ উইকেট হল তাঁর। প্রথম ইনিংসে ৭৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে অজিরা।

বুধবার (১১ জুন) লর্ডসে টেস্ট বিশ্বকাপ ফাইনালের প্রথম দিনেই অস্ট্রেলিয়ার দুই পেসার মিচেল স্টার্ক ও প্যাট কামিন্সের বল সামলাতে হিমশিম খেয়েছিল প্রোটিয়ারা। ৩০ রানেই চার উইকেট খুঁইয়ে রীতিমতো বিপর্যয়ের মুখে পড়েছিল। তবে পঞ্চম উইকেটে জুটি বেঁধে দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা চালান প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ও ডেভিড বেডিংহ্যাম। বৃহস্পতিবার (১২ জুন) সকাল থেকে দুজনে অস্ট্রেলিয়ার বোলারদের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়ান। শেষ পর্যন্ত বাভুমাকে (৩৬) ফিরিয়ে ৬৪ রানের জুটি ভেঙে দক্ষিণ আফ্রিকাকে জোর ধাক্কা দেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।

প্রোটিয়া অধিনায়ক ফেরার পরে একা কুম্ভ হয়ে দাঁড়িয়ে দলকে টেনে নিয়ে যান বেডিংহ্যাম। তাঁকে খানিকটা সঙ্গত করেন কাইল ভেরেইনি। ষষ্ঠ উইকেটে দুজনে ৩২ রান যোগ করেন। ৫২তম ওভারে বল করতে এসে দক্ষিণ আফ্রিকাকে জোড়া ধাক্কা দেন কামিন্স। তৃতীয় বলে ফিরিয়ে দেন ভেরেইনিকে (১৩) ও শেষ বলে মার্কো জানসেনকে। একা লড়াই চালাতে থাকেন বেডিংহ্যাম। তবে লাভ হয়নি। ৪৫ রানের মাথায় তাঁকে আউট করেন কামিন্স। তার পরে দু’ওভারও টিকতে পারেনি দল। শেষ উইকেটও নেন কামিন্স। সাত রান করে রানআউট হয়ে সাজঘরে ফেরেন কেশব মহারাজ। পরের ওভারে কাগিসো রাবাডাকে (১) ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে ১৩৮ রানে গুটিয়ে দেন কামিন্স।

Published by:

Share Link:

More Releted News:

লজ্জার হার লখনউয়ের, দুরন্ত বোলিংয়ে ম্যাচ জিতল রাজস্থান

ব্যর্থ বৈভব-যশস্বী, খোঁড়াতে-খোঁড়াতে ১৫৯ রান তুলল রাজস্থান

নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচে নামার আগেই শাস্তি পেলেন লিটনরা

ওয়াংখেড়েতে ক্রিকেটপ্রেমীদের স্বপ্নপূরণের সম্ভাবনা, মুখোমুখি হতে পারেন ধোনি-রোহিত

IPL-এর মাঝেই সিগারেটে সুখটান দিচ্ছেন প্রোটিয়া পেসার রাবাদা, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক

হার্দিকের সঙ্গে বেড়েছে দুরত্ব? দুই ভাইয়ের সম্পর্কের জটিলতা নিয়ে মুখ খুললেন ক্রুনাল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ