সুস্থ থাকতে পাতে রাখুন ইলিশ, কী গুণ লুকিয়ে এই মাছে?

Share:

নিজস্ব প্রতিনিধি : বর্ষা মানেই ইলিশ। এর গন্ধেই এক থালা ভাত খাওয়া হয়ে যায়। জলের রুপোলি শস্য বাঙালির ইলিশ। হাতে ইলিশ, পাতে ইলিশ, ভাতে ইলিশ। ঝোলে-ঝালে-অম্বলে ইলিশ বাঙালির প্রিয়। বর্ষা এলে বাঙালির পাত থেকে ইলিশ কি দূরে থাকতে পারে? বাঙালির সঙ্গে ইলিশের প্রেম আদি, অনন্তকালের।

ইলিশের তেল থেকে শেষপাতে অম্বল সবকিছুতেই ইলিশ। পাতুরি, ভাপা, কালো জিরে দিয়ে পাতলা ঝোল বাঙালির প্রিয়। এখন আবার ইলিশের ভিন্ন ভিন্ন ফিউশন তৈরি হচ্ছে। সেখানে রয়েছে ইলিশের বিরিয়ানি থেকে ভিন্ন পদ। ইলিশ যেমন স্বাদে তৃপ্তি দেয়, তেমন এই মাছের স্বাস্থ‍্যগুণও বহু। ইলিশ মাছে স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ কম। অন্য দিকে প্রচুর পরিমাণ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে। এরফলে রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে। এই কারণে হার্ট থাকে সুস্থ।

সামুদ্রিক মাছে থাকা ইপিএ ও ডিএইচএ ওমেগা-থ্রি-অয়েল শরীরে ইকসিনয়েড হরমোন তৈরি রুখতে পারে। ইকসিনয়েড হরমোন শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। এর প্রভাবে রক্ত জমাট বেঁধে যায়। এরফলে শিরা ফুলে ওঠে। ইলিশ শরীরে রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালো রাখে। থ্রম্বসিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমে যায়।

চোখের স্বাস্থ্য ভাল থাকে। বয়স হলে চোখের পাওয়ার অনেকটাই কমে আসে। সেই সমস্যা মোকাবিলা করতে পারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। ইলিশ মাছে থাকা ভিটামিন এ রাতকানার রোগ প্রতিরোধ করতেও সাহায্য করে। অতি বেগুনি রশ্মির থেকে ত্বককে রক্ষা করতে ওমেগা ফ্রি ফ্যাটি অ্যাসিডের তুলনা নেই। ইলিশ মাছে থাকা প্রোটিন কোলাজেনের অন্যতম উপাদান। শিশুদের ক্ষেত্রে হাঁপানি রোধ করতে গুরুত্বপূর্ণ ইলিশ। ইলিশ খেলে ফুসফুস অনেক বেশি শক্তিশালী হয়।

ইলিশে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন ও ক্যালসিয়াম থাকে। তাই যাদের শরীরে আয়রন ও ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে, তাঁরা বেশি করে খেতে পারেন ইলিশ। স্ট্রোক ও উচ্চ রক্তচাপ কমায় এটি।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান