দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

টিকার জন্য শিক্ষার্থীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: টিকা নেওয়ার জন্য শিক্ষার্থীদের থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠল। আর এই অভিযোগ ঘিরে সরগরম নওগাঁর রানিনগর। স্থানীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, টিকাকরণের ব্যবস্থা করা হয়েছিল আবাদপুকুর উচ্চবিদ্যালয়ে। উপজেলার পূর্বালের ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়াদের টিকা দেওয়ার কথা ছিল। অভিযোগ, প্রধান শিক্ষকের নির্দেশেই পড়ুয়াদের থেকে টাকা আদায় করতে বলা হয়েছিল। কোনও পড়ুয়ার থেকে ১০ টাকা, কোনও পড়ুয়ার থেকে ২০ টাকা আদার করার অভিযোগ ওঠে। জানিয়ে দেওয়া হয়, টিকার সার্টিফিকেট পেতে গেলে টাকা দিতে হবে।

শিক্ষা দফতর থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, টিকা হোক বা টিকার সার্টিফিকেট হোক, পড়ুয়াদের থেকে কোনওভাবেই টাকা নেওয়া যাবে না। অভিযোগ উঠল সংশ্লিষ্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। করোনা সংক্রমণ রুখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে শুরু করে চিকিৎসকমহল থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে টিকার ওপর। আর এই সুযোগে একটি চক্র মাঠে নেমে পড়েছে। বাংলাদেশেও সেই চক্র যে রীতিমতো সক্রিয় তা আরও একবার প্রমাণিত হল।

যাদের থেকে টাকার বিনিময়ে করোনার সার্টিফিকেট দেওয়া হয়েছে, তাদের অনেকেই ভয়ের কারণে মুখ খুলতে চাইছ না। কারণ, নাম ফাঁস হলে আগামীদিনে তাদের গুরুতর সমস্যার মুখে পড়তে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী জানিয়েছে, টাকা তোলার কারণ ব্যাখ্যা করতে গিয়ে বলা হচ্ছে,  টিকার সার্টিফিকেট দেওয়ার জন্য এই টাক। এছাড়া করোনা টিকার রেজিস্ট্রেশনের জন্য এবং টিকাকেন্দ্রে যাওয়ার খরচ বাবদ ওই টাকা লাগবে বলেও শিক্ষকরা জানান। যারা টাকা দিতে অস্বীকার করছে, তাদের কার্যত হুমকি দেওয়া হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ