চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জঙ্গি ফারাবীর জামিন

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ‘রাজাকার সন্তান’ তথা দেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আমেদের নির্দেশে এবার জামিন মঞ্জুর হলো ব্লগার অভিজি‍ৎ রায়ের খুনি শফিউর রহমান ফারাবীর। বুধবার (৩০ জুলাই) বাংলাদেশ হাইকোর্টের বিচারপতি জাকির হোসেন ও কেএম রাশেদুজ্জামান রাশিদের ডিভিশন বেঞ্চ ওই জামিন মঞ্জুর করেছেন। আর ওই খবর জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল-ইসলামের শীর্ষ নেতা শফিউর রহমান ফারাবীর জামিন কোন যুক্তিতে মঞ্জুর করা হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটা নাগরিকরা। যদিও তদারকি সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুলের দাবি, ‘ইসলাম ধর্মকে রক্ষার ক্ষেত্রে শফিউর রহমান ফারাবী দুর্দান্ত ভূমিকা রেখেছিলেন। ইসলাম বিদ্বেষী ব্লগার অভিজি‍ৎ রায়কে খুন করে কোনও অপরাধ করেনি। শেখ হাসিনা সরকার অন্যায়ভাবে সাজা দিয়েছিল। সেই ভুলের প্রায়শ্চিত্ত করতেই ফারাবীকে জামিন দিয়েছেন দুই বিচারপতি।’

২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা তথা বাংলাদেশি ব্লগার অভিজিৎ রায় ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা বইমেলা থেকে ফেরার পথে টিএসসির কাছে আক্রান্ত হন। আনসার আল ইসলাম নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সদস্যরা ধারালো ধারালো অস্ত্র দিয়ে অভিজিত ও তার স্ত্রীর উপরে ঝাঁপিয়ে পড়ে। এলোপাথাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অভিজিতের। গুরুতর আহত হন তাঁর   স্ত্রী রাফিদা। ওই হামলার ঘটনা কাঁপিয়ে দেয় গোটা বাংলাদেশকে। অভিজিতের বাবা অধ্যাপক অজয় রায়  রাজধানীর শাহবাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৯ সালের ১৮ ফেব্রুয়ারি ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট পেশ করে পুলিশ। ওই ছয়জন হলেন সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর (বরখাস্ত) জিয়া, আকরাম হোসেন, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান সিয়াম ও শফিউর রহমান ফারাবী। ছয়জনেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের শীর্ষ নেতা।

২০১৯ সালের ৬ অগস্ট ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। সরকারের তরফে মামলায় ২৮ জন সাক্ষীকে আদালতে হাজির করা হয়। ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি ঢাকার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক মজিবুর রহমান পাঁচ আসামিকে (সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর (বরখাস্ত) জিয়া, আকরাম হোসেন, আবু সিদ্দিক সোহেল, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান সিয়াম) মৃত্যুদণ্ড এবং শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন ফারাবী। ২০২২ সালের ৪ অগস্ট হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করেন।

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ