চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ফর্ম ফিলআপ নিয়ে সতর্ক বার্তা মমতার! সমাধানের পথও দেখালেন রাজ্যবাসীকে

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম : ভিন রাজ্যে বাংলা ভাষার ওপর আক্রমণের ঘটনায় প্রতিবাদে সোচ্চার হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম থেকে এসআইআর নিয়ে ফের সোচ্চার হয়েছেন তিনি। মানুষের ভোটের লিস্টে নাম তোলা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আশঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন, সবাই ভোটার কার্ডে নাম তুললে ক্রসচেক করে নেবেন। কেউ ফর্ম ফিলআপ করতে বললে, দেখে শুনে সেটা করতে হবে। যে কোনও ফর্ম ফিল আপ করা চলবে না। না জেনে ফর্ম ফিল আপ করলে, ভোটার লিস্ট থেকে নাম বাদ যেতে পারে। এনআরসি করে দেওয়া হবে বলে অভিযোগ তুলেছেন তিনি। কোনভাবেই রাজ্যে তিনি এনআরসি হতে দেবেন না, স্পষ্ট ভাষায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বাংলার উপর অত্যাচার বরদাস্ত করবে না রাজ্যের মানুষ। ফর্ম দেখে ফিল-আপ করুন, না হলে কোন ফর্ম সই করিয়ে নেবে, আর আপনার নাগরিকত্ব চলে যাবে। তিনি আরও বলেন, আমাদের রাজ্যে কোনও জাতি-ধর্মের মধ্যে বিভেদ নেই।

তার অভিযোগ, বাংলা ভাষাতে কথা বললে রোহিঙ্গা বা বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ভোটার লিস্ট আর ভাষার ওপর আক্রমণ কোনভাবেই মেনে নেওয়া হবে না। বাংলার নতুন প্রজন্মের কাছে তাঁর দাবি, বাংলার মানুষ ভাল কাজ করে। তাই তাদের ডেকে নিয়ে যাওয়া হয়। বাংলার পরিযায়ী শ্রমিকরা কাজ জানে, তাই তাদের অন্য রাজ্যে কাজ করতে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে, বিজেপির নামকরণ মমতা বন্দ্যোপাধ্যায় কটাক্ষ করে বলেছেন, বিজেপি সবকিছু নিয়েই আদালতে চলে যায়। তারা ভোটে যায় না।

Published by:

Share Link:

More Releted News:

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

বেপরোয়া গতির জের! ‘পুলিশ’ লেখা বাসের ধাক্কায় দুর্ঘটনা, আহত অন্তত ১৫

গোসাবায় তৃণমূল কর্মীকে লক্ষ্য করে চলল গুলি, গ্রেফতার ৩

ভোটের আবহে পতাকা টাঙানোকে ঘিরে তৃণমূল-বিজেপি সংঘর্ষ, চাঞ্চল্য হাড়োয়ায়

মুখে নারী ক্ষমতায়ন! বাংলার প্রথম দফার ভোটে বিজেপির মহিলা প্রার্থী মাত্র ১৫

অক্ষয় তৃতীয়ায় জমজমাট প্রচারে মমতা-অভিষেক, জেলায় জেলায় সভা ও রোড শো নাড্ডা-রাজনাথের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ