চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রথম দফায় ৭ হাজার স্পর্শকাতর বুথে কড়া নিরাপত্তা, অলিগলিতে নজরদারি

নিজস্ব প্রতিনিধি : বাংলায় প্রথম দফার নির্বাচন এখন শুধু সময়ের অপেক্ষা। বৃহস্পতিবার ১৫২ আসনে হতে চলেছে নির্বাচন। এই নির্বাচনে স্পর্শকাতর বুথগুলো ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে চলেছে কমিশন।

সূত্রের খবর, প্রথম দফার নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৩ কোটি ৬০ লক্ষ ৭৭ হাজার ১৭১ জন। তারমধ্যে পুরুষ ভোটার আছেন ১ কোটি ৮৪ লক্ষ ৯৯ হাজার ৪৯৬ জন। মহিলা ভোটার রয়েছেন ১ কোটি, ৭৫ লক্ষ ৭৭ হাজার ২১০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬৫ জন। এই প্রথম দফার ভোটে প্রায় ৭ হাজার স্পর্শকাতর বুথ চিহ্নিত করা হয়েছে। নির্বাচনের আগে ৪৮ ঘণ্টা এই বুথ চিহ্নিত করার কাজ চলবে। এই স্পর্শকাতর বুথগুলোতে ভোটারদের আসার সময় বিশেষ নিরাপত্তা দেওয়ার কথা বলা হয়েছে। শুধু বুথ চত্বরেই নয়, স্পর্শকাতর বুথে পৌঁছনোর জন্য ভোটারদের যে অলিগলি দিয়ে আসতে হবে, সেখানেও মোতায়েন থাকবে কেন্দ্রীয় বাহিনী। কোনও রকম অশান্তি যাতে না হয়, তারজন্যই এই ব্যবস্থা।

কমিশনের পক্ষ থেকে প্রতিটি বুথে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। বুথের ভিতরে থাকবে দুটি ক্যামেরা এবং বাইরে একটি ক্যামেরা। ইতিমধ্যেই সেই ফুটেজ সরাসরি পর্যবেক্ষণের প্রস্তুতিও শুরু হয়েছে। নিরাপত্তা আরও জোরদার করার জন্য ভোটকেন্দ্রের বাইরে বাইক চলাচলে নিষেধাজ্ঞা জারি হয়েছে।  এলাকায় এলাকায় চলছে নিরাপত্তা বাহিনীর টহল। ভোটের দু’দিন আগেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এলাকার বাইকগুলির রিকুইজিশন করে নেওয়া হবে বলে জানা গিয়েছে। এবার ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে তৎপর নির্বাচন কমিশন। তারজন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী থেকে শুরু করে সতর্ক থাকবে পুলিশও। 
Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলার মানুষ–তৃণমূলের বন্ধন প্রতিশ্রুতির ভিত্তিতে গড়ে ওঠেনি’‌, বার্তা ঘাসফুলের

কলকাতা পুলিশের ডিসি শান্তনু ও ২ ছেলেকে ইডির তলব, সোনা পাপ্পু যোগে তদন্ত

রেলের জায়গায় প্রচারের অভিযোগ, গ্রেফতার ৩ নেতা সহ ১২ বাম সমর্থক

“শেষ সুযোগ ২০২৬, মহিলাদের হাতে ত্রিশূল-পাথর তুলে দেবেন মোদি!” বিতর্কিত মন্তব্য লকেটের

১৬ টি মাইকে ভেসে উঠবে হনুমান চাল্লিশা, মিনাখাঁয় গড়ছে শ্রীরাম টাওয়ার

৮০০ কর্মীর গ্রেফতারির আশঙ্কা, কলকাতা হাইকোর্টে দৌড়ল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ