‘পশুরাও ভালবাসা পাওয়ার দাবিদার’, পথকুকুরদের পাশে এবার কপিল দেব

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পথকুকুরদের পাশে দাঁড়ালেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক কপিলদেব নিখাঞ্জ। বৃহস্পতিবার (১৪ অগস্ট) তিনি বলেন, ‘পশুরাও ভালবাসা পাওয়ার দাবিদার। আমার মনে হয় বিষয়টি মানবিকতার সঙ্গে দেখা উচিত। কুকুর প্রভুভক্ত প্রাণী। আমার বিশেষ প্রিয়। মানুষের উপকারেই আসে। ফলে যারা বাড়িতে কুকুর পোষেন তাদের কাছে অনুরোধ, প্রিয় প্রাণীকে রাস্তায় বের করে দেবেন না। ভালবেসে ঘরে রাখুন।’

তিন বছর আগে ২০২২ সালে রাজধানী দিল্লিতে এক পথকুকুরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। ওই নারকীয়তায় বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। ২০২৩ সালে তিনি পথকুকুরদের প্রতি নিষ্ঠুরতা বন্ধে দিল্লি হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন। পরে সুপ্রিম কোর্টেও মামলা দায়ের করেন। গত কয়েক বছর ধরেই পথকুকুরদের দৌরাত্ম্যে নাজেহাল পথচারি থেকে সাধারণ মানুষ। আচমকাই পথকুকুরদের কামড়ে একাধিক শিশু ও বয়স্ক মানুষও প্রাণ হারিয়েছেন। গত ১১ অগস্ট শীর্ষ আদালতের বিচারপতি জেবি পাদরিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের ডিভিশন বেঞ্চ রাজধানী ও সংলগ্ন এলাকার পথকুকুরদের নিয়ে যুগান্তকারী নির্দেশ দেন। তাঁরা স্পষ্ট জানিয়ে দেন, ‘রাজধানী দিল্লি ও সংলগ্ন এলাকায় যেন আর কোনও পথকুকুরদের না দেখা যায়। পথকুকুরদের সরিয়ে কোনও আশ্রয়কেন্দ্রে রাখা হয়।’

ব্যস আর যায় কোথায়? শীর্ষ আদালতের নির্দেশের পরেই নখদাঁত বের করে ঝাঁপিয়ে পড়েছেন তথাকথিত কুকুরপ্রেমীরা এবং বিদেশ থেকে কোটি কোটি ডলার পাওয়া বেশ কয়েকটি পশুপ্রেমী সংগঠনের কর্তারা। পথকুকুরদের নিয়ে এমন নির্দেশকে অমানবিক আখ্যা দিয়ে নেটমাধ্যমেও ঝড় তোলেন কুকুর প্রেমীরা। সমালোচনা আর নিন্দার মুখে বুধবার (১৩ অগস্ট) সকালেই প্রধান বিচারপতি আর বি গাভাই জানান, ‘বিষয়টি তিনি নিজে দেখছেন।’ এর পরেই রাতে সুপ্রিম কোর্টের তরফে জানানো হয় পথকুকুর সংক্রান্ত মামলার শুনানির জন্য নতুন করে তিন বিচারপতিকে নিয়ে নয়া বেঞ্চ গঠন করা হয়েছে। ওই নয়া বেঞ্চ বৃহস্পতিবার (১৪ অগস্ট) এ সংক্রান্ত মামলা শুনবে। বৃহস্পতিবার মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রাখে শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ।

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…