ড্রেন থেকে উদ্ধার মহিলার কাটা মাথা, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, থানে: নালা থেকে উদ্ধার হল মহিলার কাটা মাথা। রবিবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলায়। কাটা মাথাটি উদ্ধারের পর পুলিশ সেটি ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায়, তারপর স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা দায়ের করে। মহিলার কানে ও নাকে থাকা গয়না উদ্ধার হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে থানের ভিওয়ান্ডি এলাকার ঈদগাহ রোডে একটি কসাইখানার কাছে এক নালায় ওই মহিলার কাটা মাথা পড়ে থাকতে দেখেন কিছু পথচারী। মহিলার বয়স ২৫-৩০ বছর।

এরপর তারাই পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছে নাক ও কানে গয়না সহ কাটা মাথাটি দেখতে পান পুলিশকর্মীরা। ভিওয়ান্ডি পুলিশ কন্ট্রোল রুমের একজন আধিকারিক এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, গয়না সহ মাথাটি আরও পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতার ধারা ১০৩(১) (হত্যা) এবং ২৩৮ (প্রমাণ নষ্ট) এর অধীনে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এখনও বিষয়টি তদন্ত করছে।

চলতি মাসে বেশ কয়েক জায়গা থেকে বিভিন্ন সময় মানব শরীরের কাটা অংশ উদ্ধার হতে দেখা গিয়েছে। হায়দরাবাদে একই রকম একটি ঘটনায় তেলেঙ্গানার মিডিয়াপ্যালিতে বাড়ির মধ্যে ২৭ বছর বয়সী এক ব্যক্তি তার গর্ভবতী স্ত্রীকে হত্যা করে দেহ টুকরো টুকরো করে ফেলে রাখে বলে অভিযোগ। তারপর সেই কাটা টুকরোগুলি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে মাথা, হাত, পা এবং শরীরের কিছু অংশ মুসি নদীতে ফেলে দেয়। দেহের অন্যান্য অংশগুলি ছোট প্লাস্টিকের ব্যাগে আলাদা আলাদা ভাবে ভরে তিনবার এসে নদীতে ফেলে যায়।

চলতি মাসের শুরুতে, পাটিয়ালার শীর্ষস্থানীয় সরকারি হাসপাতালে একটি কুকুর একটি শিশুর কাটা মাথা নিয়ে যেতে গিয়ে ধরা পড়ে। হাসপাতালের কর্তৃপক্ষ তৎক্ষণাৎ সমস্ত কিছু দেখে জানায় ওয়ার্ড থেকে কোনও শিশু নিখোঁজ হয়নি। অর্থাৎ কাটা মাথাটির সঙ্গে হাসপাতালের কোনও সম্পর্ক নেই। ৯ অগস্ট বেঙ্গালুরু শহর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে একটি গ্রামে একজন পথচারী একটি কুকুরকে মুখে করে মানুষের একটি কাটা হাত বহন নিয়ে যেতে দেখেন। ঘটনাটি ঘটে কোরা নদীর কাছে। স্থানীয় কর্তৃপক্ষকে সতর্ক করার সঙ্গে সঙ্গে পুলিশ তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে দেখা যায় ৩ কিলোমিটারের মধ্যে পাঁচটি ভিন্ন স্থানে মানবদেহের অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

‘কাটমানি’র অভিযোগে তৃণমূল নেতাকে জুতোর মালা পরিয়ে বিক্ষোভ

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

নাকাশিপাড়ায় জমি ও গাছ চুরির অভিযোগ খোদ সাংসদের বিরুদ্ধে

সিলিং ফ্যানের সাহায্যে আইসক্রিম তৈরি করে তাক লাগালেন গুজরাতি তরুণী, দেখুন ভিডিও

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

তারাতলা দুর্ঘটনায় মৃত-আহতদের পরিবারের পাশে কেন্দ্র, আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক

মোথাবাড়ি কাণ্ডে এনআইএ-র হাতে গ্রেফতার কংগ্রেস নেতা

রাজ্যের নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন প্রবীণ IAS কৃষ্ণ গুপ্তা