আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুলিশি হেফাজত থেকে চম্পট ধর্ষণে অভিযুক্ত আপ বিধায়ক হরমিত সিং পাঠানমাজরার

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: গ্রেফতারের পর পুলিশি হেফাজত থেকে পালাল বিধায়ক। পঞ্জাবের সানৌরের বিধায়ক হরমিত সিং পাঠানমাজরা পুলিশ হেফাজত থেকে পালিয়েছেন। গ্রেফতারের পর স্থানীয় থানায় নিয়ে যাওয়ার সময় পাঠানমাজরা এবং ও তাঁর সহযোগীরা পুলিশের উপর গুলি চালায়। তার ফলে একজন পুলিশ সদস্য আহত হন।

বিধায়ক পুলিশ আধিকারিকদের ধাক্কা দিয়ে দৌড়ে যাওয়ার চেষ্টা করেন। তারপর একটি স্করপিও এবং ফরচুনারে চড়ে পালিয়ে যান। পুলিশ ফরচুনারটি ধরে ফেলে। কিন্তু যতক্ষণে তা হয় ততক্ষণে দেখা যায় পাঠানমাজরা স্করপিওতে করে পালিয়ে গিয়েছে। আসলে পাঠানমাজরার প্রাক্তন স্ত্রীর অভিযোগের ভিত্তিতে দায়ের করা ধর্ষণের পুরনো মামলায় এই ব্যবস্থা নেওয়া হয়েছিল। এফআইআরটি পাটিয়ালার সিভিল লাইনস থানায় নথিভুক্ত হয়েছিল।

পঞ্জাব পুলিশ হরিয়ানার কুরুক্ষেত্র থেকে বিধায়ক হরমিতকে গ্রেফতার করেছিল। তাঁকে স্থানীয় থানায় নিয়ে যাওয়ার সময়, বিধায়ক পাঠানমাজরা এবং তাঁর সহযোগীরা পুলিশের উপর গুলি চালায়। এই ঘটনায় একজন পুলিশকর্মী আহত হন।

অন্যদিকে, বিধায়ক তাঁর গাড়ি নিয়ে একজন পুলিশকর্মীকে চাপা দিয়ে পালিয়ে যান। বিধায়ক এবং তাঁর সঙ্গীরা একটি স্করপিও এবং একটি ফরচুনার নিয়ে পালিয়ে যান। পুলিশ পরে ফরচুনার গাড়িটি বাজেয়াপ্ত করে। তবে আপ বিধায়ক স্করপিওতে চড়ে গা ঢাকা দেন।

পাঠানমাজরা একটি ফেসবুক ভিডিওতে বলেছেন যে, দিল্লির আপ দল পঞ্জাবে শাসন করছে। তাদের কণ্ঠস্বর দমন করছে। পাঠানমাজরা সম্প্রতি বন্যা ত্রাণ নিয়ে সরকারের সমালোচনা করেছিলেন, যার পরে তার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল। পুলিশ জানিয়েছে যে বিধায়কের বিরুদ্ধে পলাতক মামলা দায়ের করা হয়েছে। অনুসন্ধান জোরদার করা হয়েছে।

গ্রেফতারের বিষয়ে বিধায়ক হরমিত সিং-এর আইনজীবী সিমরনজিৎ সিং সাগ্গু বলেন, “হরমিত সিং-এর বিরুদ্ধে একটি এফআইআর দায়ের করা হয়েছে। মামলাটি হাইকোর্টের বিচারাধীন ছিল। হাইকোর্ট তা নিষ্পত্তি করে। ডিআইজি রোপার রেঞ্জকে তদন্তের জন্য নিযুক্ত করেছে। কিন্তু এই এফআইআর গত দুই দিনে বন্যার কারণে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির ফলাফল। এটি আইনের পরিপন্থী, তথ্যের পরিপন্থী এবং রাজনীতিবিদ আমলাতন্ত্রের মধ্যে সম্পূর্ণ টানাপোড়েন। ধর্ষণের ধারা এবং ৪২০ ধারা আরোপ করা হয়েছে।”

আইনজীবী সাগ্গুর মতে, “অভিযোগকারী এসএসপি মোহালির কাছে একটি আবেদন করেছিলেন এবং হাইকোর্টে একটি রিট দায়ের করেছিলেন। এসএসপি মোহালি হাইকোর্টে একটি স্ট্যাটাস রিপোর্টের মাধ্যমে সমস্ত অভিযোগ উপস্থাপন করেছিলেন।”

Published by:

Share Link:

More Releted News:

মধ্যপ্রদেশে ৩১ যাত্রী নিয়ে মাঝ নদীতে ডুবল ক্রুজ! মৃত অন্তত ৪, নিখোঁজ অনেকে

শুক্র থেকেই মহারাষ্ট্রের রিকশা-ক্যাব চালকদের মরাঠিতে কথা বলা বাধ্যতামূলক

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

নিরাপত্তা প্রত্যাহার ইস্যুতে পঞ্জাবের আপ সরকারের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হরভজন

মিশন পঞ্জাব, মাদক ইস্য়ুতে আম আদমি পার্টিকে জব্দ করতে ব্লু প্রিন্ট তৈরি শাহের

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ