আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার ঘটনায় বেকসুর খালাস খালেদা পুত্র তারেক

আন্তর্জাতিক ডেস্ক: বড়সড় সিদ্ধান্ত নিল বাংলাদেশ হাইকোর্ট। ২১ অগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আসামিদের খালাস করল আদালত। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিল খারিজ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের বেঞ্চ। বৃহস্পতিবার এই রায় দান করা হয়েছে। হাইকোর্টের রায়ের কিছু অংশ সংশোধন এবং প্রত্যাহারের ক্ষেত্রে বেশ কিছু পর্যবেক্ষণের পর এই রায় দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর গত ২১ আগস্ট শুনানি শেষ হয়। সেদিন ছিল শুনানির পঞ্চম দিন। এই দিনই আদালত জানায় আগামী ৪ সেপ্টেম্বর রায়দান করা হবে। অবশেষে তাই হল। ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০:০৫ মিনিটে এজলাসে আসেন বিচারপতিরা। তারপর শুরু হয় রায় ঘোষণা। সকাল ১০:১৮ মিনিটে রায় ঘোষণা শেষ হয়।

২০০৪ সালের ২১ অগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সভাপতির শেখ হাসিনার এক  সমাবেশ অনুষ্ঠিত হচ্ছিল। সেখানে এক ভয়াবহ গ্রেনেড হামলা হয়। সেই হামলায় নিহত হন ২৪ জন মানুষ। সেইসঙ্গে আওয়ামী লীগের প্রায় একশোর ওপর নেতা-কর্মী আহত হন।

এই নিয়ে চলছিল মামলা। ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল -১ রায় দেন। সেই রায়ে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর প্রাক্তন শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনের মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়। তারেক রহমান সহ ১৯ জনকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ। এছাড়া অন্য ১১ জনকে বিভিন্ন মেয়াদের ভিত্তিতে জরিমানা এবং কারাদণ্ড দেওয়া হয়।

এই রায়ের পর ২০১৮ সালে ট্রাইব্যুনালের রায় সহ মামলা দুটির নথিপত্র হাইকোর্টে এসে পৌঁছায়। এই শাখায় ডেথ রেফারেন্স মামলা নথিভুক্ত করা হয়। কোনও ফৌজদারি মামলায় বিচারিক আদালতের রায়ে কোনও আসামির মৃত্যুদণ্ড কার্যকর হলে তা কার্যকর করতে হাইকোর্টের অনুমোদন লাগে। সেই মামলা পরিচিত হয় ডেথ রেফারেন্স মামলা হিসাবে। সেই সঙ্গে আসামিদের জেল আপিল, নিয়মিত আপিল এবং বিভিন্ন আবেদন করারও সুযোগ থাকে। এই সবকিছুর উপরেই একসঙ্গে শুনানি হয়।

২১ অগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স আসামিদের আপিল এবং জেল আপিলের ওপর ৩১ অক্টোবর শুনানি শুরু হয়। এরপর বিচারিক আদালতের বিচার অবৈধ ও বাতিল বলে ঘোষণা করে হাইকোর্ট। ১ ডিসেম্বরের ওই রায়ের বিরুদ্ধে আপিল করে ডেথ রেফারেন্স নাকচ করা হয়। আসামিদের আপিল মঞ্জুর করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ অন্যান্য সকল আসামি এখন থেকে মুক্ত।

Published by:

Share Link:

More Releted News:

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

জঙ্গি হামলার আশঙ্কা , ঢাকা সহ বাংলাদেশের ৮ বিমানবন্দরে কড়া সতর্কতা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ