দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিল বকেয়া থাকলেও ৫ ঘন্টার মধ্যে ছাড়তে হবে দেহ,‌ বেসরকারি হাসপাতালগুলিকে নির্দেশ স্বাস্থ্য কমিশনের

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতা ও জেলা জুড়ে একাধিক বেসরকারি হাসপাতালে বকেয়া টাকার নামে দেহ আটকে রাখার অভিযোগ প্রায়ই শোনা যায়। বহু রোগীর পরিবার এই নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছে। হাসপাতালে দেহ আটকে রাখার প্রসঙ্গে এবার কড়া পদক্ষেপ রাজ্য স্বাস্থ্য কমিশনের। বিল বকেয়া থাকলেও ৫ ঘন্টার মধ্যে ছাড়তে হবে দেহ। বেসরকারি হাসপাতালগুলিকে নির্দেশ দিল রাজ্য স্বাস্থ্য কমিশন।

পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন সোমবার এক নির্দেশনামা জারি করে করেছে। যেখানে বলা হয়েছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন অনুযায়ী কোনও রোগীর পরিবার যদি বিল মেটাতে না পারেন তাহলেও সর্বোচ্চ পাঁচ ঘণ্টার মধ্যে মৃতদেহ পরিবারের হাতে হাসপাতাল কর্তৃপক্ষকে তুলে দিতেই হবে। এই নিয়ম অমান্য করলে পড়তে হবে কড়া শাস্তির মুখে। হাসপাতালের ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট লাইসেন্স বাতিলের মতো কঠোর শাস্তিও দেওয়া হতে পারে। নির্দেশে আরও বলা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ পরে বিলের বকেয়া টাকা রোগীর পরিবারের কাছ থেকে আদায় করতে পারবে।

সম্প্রতি কমিশনের কাছে বেশ কিছু অভিযোগ এসেছিল টাকা বকেয়া থাকায় রোগীর দেহ দীর্ঘক্ষণ আটকে রাখার। সেই সমস্ত অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ। কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০১৭–র পশ্চিমবঙ্গ ক্লিনিক্যাল এস্ট্যাবলিশমেন্ট (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি) আইন অনুযায়ী হাসপাতালে কোনও মৃতদেহ আটকে রাখা সম্পূর্ণ বেআইনি কাজ। তাই বিলের দোহাই দিয়ে দেহ একেবারেই আটকে রাখা যাবে না। যদি দেহ না ছাড়া হয় সমস্যা থাকলে সেই বিষয়ে হাসপাতালকে কমিশনকে জানাতে হবে। তবে নির্দেশে এটাও বলা হয়েছে যে, বিল বাকি সংক্রান্ত যদি কোনও সমস্যা হয় তাহলে হাসপাতাল কর্তৃপক্ষ পরে রোগীর পরিবারের বিরুদ্ধে পুলিশ কিংবা আদালতের দ্বারস্থ হয়ে আইনঅনুযায়ী পদক্ষেপ নিতে পারে।

Published by:

Share Link:

More Releted News:

‘‌বাংলায় বিজেপির জেতার কোনও ক্ষমতা নেই’‌, শহরের সন্ধ্যায় তোপ মমতার

রাতের শহরে নজরদারিতে আইপিএস অফিসাররা, ভোট মরশুমে কলকাতা পুলিশের কড়াকড়ি

প্রথম দফায় মহিলা ভোট পড়েছে ৯৩ শতাংশ, লক্ষ্মীর ভাণ্ডার এফেক্ট বিশ্বাস তৃণমূলের

বেনজির ঘটনা, হিঙ্গলগঞ্জের ওসির অপসারণের বিরুদ্ধে সরব তৃণমূল ও বিজেপি প্রার্থী

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, সম্প্রীতির নজির বনগাঁয়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ