লাদাখে তুষারঝড়ে মৃত্যু ৩ সেনা জওয়ানের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি:  সিয়াচেন বেস ক্যাম্পে তুষারধস, নিহত তিন ভারতীয় সেনা জওয়ান। সিয়াচেন সারা বিশ্বের মধ্যে সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র হিসাবে পরিচিত। তাই সিয়াচেনে যে সকল সেনা জওয়ান কর্মরত থাকেন তাঁরা নিঃসন্দেহে প্রবল সাহসের অধিকারী। সিয়াচেন হল এমন স্থান যেখানে শৈত্যপ্রবাহ সুখের নয়, চরম বেদনার। মঙ্গলবার লাদাখের সিয়াচেন বেস ক্যাম্পে এক ভয়াবহ তুষারধস হয়। তাতেই নিহত হন তিন ভারতীয় সেনা জওয়ান। সূত্রের খবর, বিশ্বের সর্বোচ্চ যুদ্ধক্ষেত্র সিয়াচেনে উদ্ধার অভিযান চলছে।
ওই জওয়ানরা ছিলেন মাহার রেজিমেন্টের। তাঁরা গুজরাত, উত্তরপ্রদেশ এবং ঝাড়খণ্ডের বাসিন্দা। অন্তত ঘণ্টা পাঁচেক তিন সেনা জওয়ান আটকে ছিলেন বরফের নীচে। হয়তো মনে মনে আশা করেছিলেন কেউ না কেউ ঠিক আসবে উদ্ধার করবে। ভারতের সেনা, অদস্য সাহপ্স, মানসিক শক্তির অধিকারী যারা তাঁদের তো ভয় পেলে চলে না। কিন্তু সম্ভব হয়নি কারও পকশেই আসা। তাই ঘণ্টা পাঁচেকের মাথায় তাঁরা মৃত্যুর কোলে ঢলে পড়েন। ইতিমধ্যেই একজন সেনা ক্যাপ্টেনের দেহ উদ্ধার করা হয়েছে।

নিয়ন্ত্রণ রেখার উত্তর প্রান্তে প্রায় ২০,০০০ ফুট উচ্চতায় অবস্থিত সিয়াচেন হিমবাহে তুষারধস অত্যন্ত সাধারণ ব্যাপার। সেখানে কর্মরত সেনা জওয়ানরাও তাই প্রকৃতির এই ভয়ঙ্কর রূপের সঙ্গে পরিচিত। সিয়াচেনে এমনিতেই তাপমাত্রা -৬০ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। ২০২১ সালে সিয়াচেনে হানিফ সাব-সেক্টরে তুষারধসের ফলে দুই সেনার মৃত্যু হয়েছিল। ছয় ঘন্টাব্যাপী অভিযানের পর অন্যান্য সেনা এবং পোর্টারদের উদ্ধার করা হয়।

তার আগে ২০১৯ সালে আরও একটি বিশাল তুষারধসে চারজন সেনা এবং দু'জন পোর্টার নিহত হন। ১৮,০০০ ফুট উচ্চতায় একটি পোস্টের কাছে টহলরত আট সৈন্যের একটি দল তুষারধসে আক্রান্ত হয়। ২০২২ সালে অরুণাচল প্রদেশের কামেং সেক্টরে তুষারধসের কারণে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছিল। সেবার সাতজন ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছিলেন। তুষারধসের তীব্রতা এতটাই ছিল যে নিখোঁজ হওয়ার তিন দিন পর তাঁদের মৃতদেহ উদ্ধার হয়।

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রয়াত দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাইপো

লালুর জন্মদিনে লউন্ডা নাচ, খুশি হয়ে শিল্পীকে নিজের হাতের হিরের বালা দিলেন রাবড়ি

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৮২ বছর বয়সী বাবাকে ‘খুন’ করল ছেলে

নথি জাল করে দোকান বিক্রি! তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে দায়ের FIR

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

মিউনিখ থেকে ফেরার সময় আচমকা অসুস্থ, না ফেরার দেশে কিংবদন্তি শুটার যশপাল রানা

পাহাড় কেটে তৈরি দেবলোক! জানেন কোথায় রয়েছে এই স্থান?