ময়নাগুড়ির বন্যা দুর্গত এলাকায় বাসন থেকে শুকনো খাবার পৌঁছে দিচ্ছে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, ময়নাগুড়ি: বিগত কয়েকদিনের বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরবঙ্গের বিস্তির্ণ এলাকা। কোথাও গোড়ালি সমান জল, কোথায় হাঁটু সমান। থিকথিকে কাদা পেরিয়েই দুর্গতদের কাছে পৌঁছে যাচ্ছে ত্রাণ। জেলাশাসকদের পক্ষ থেকে দেওয়া কিট পৌঁছে গিয়েছে দুর্গতদের কাছে। ময়নাগুড়িতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সেই কিট পৌঁছে দেওয়ার কাজ হয়েছে।

জানা গিয়েছে, বন্যার জলে ভেসে গিয়েছে একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিস। জেলাশাসকদের পক্ষ থেকে রান্নার হাঁড়ি, কড়াই, থালা-বাসন সহ চিঁড়ে, বিস্কুট, বেবিফুড সহ শুকনো খাবার পৌঁছে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ, বিডিও প্রসেনজিৎ কুণ্ডু সহ পুলিশ আধিকারিক ও সিভিক ভলান্টিয়াররা কাদা পেরিয়ে দুর্গতদের কাছে পৌঁছে গিয়েছেন। কাঁধে করে মাথায় করে ত্রাণ সামগ্রী নিয়ে গেছেন তাঁরা। বহু এলাকা এখনও জলবন্দি রয়েছে। সেখানে সেখানে নৌকায় করে পৌঁছে যাচ্ছেন তাঁরা।

ময়নাগুড়ি থানা সূত্রে খবর, ব্লকে ২৬টি কমিউনিটি কিচেন চলছে। মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, একমাস ধরে কমিউনিটি কিচেন চলবে। সেই মতো কিচেন চলছে। পাশাপাশি চলছে উদ্ধার কাজও। দুর্গতরা যাতে দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন, তার সবরকম চেষ্টা চলছে। ৯০ শতাংশ কাজ সেরে ফেলা হয়েছে। ময়নাগুড়িতে জলের ফ্যাক্টরি গড়ে প্রতিদিন ৫০ হাজার প্যাকেট পরিশুদ্ধ পানীয় জল দুর্গত এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে। জানা গিয়েছে, এলাকায় যাতে জলের সমস্যা না হয়, তারজন্য দুর্গত এলাকায় জলের ট্যাঙ্ক থেকে শুরু করে জলের পাউচ পাঠানো হচ্ছে। বন্যা বিধ্বস্ত এলাকায় ডায়রিয়া ছড়ানোর সম্ভাবনা থাকে। যাতে ডায়রিয়া না ছড়ায় সেদিকে খেয়াল রাখছে রাজ্য স্বাস্থ্য দফতর। ব্লিচিং ছড়ানোর কাজ করা হচ্ছে।

মালদহের কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ

NEET প্রশ্নপত্র ফাঁসের মাস্টারমাইন্ডকে গ্রেফতার করল সিবিআই

‘অনুষ্কার জন্যেই আমি ভাল মানুষ হয়েছি, নিরামিষ খাওয়া শিখেছি’, জানালেন বিরাট কোহলি

ছেলের সাক্ষীতে ১০ বছরের সশ্রম কারাদণ্ড পিতৃ ঘাতক বাবার

প্রোমোটারকে মারধরের অপরাধে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর গ্রেফতার

ডোনাল্ড ট্রাম্পের পর এবার চিন সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন

হুগলির বলাগড়ে তালশাঁসের মেলা ঘিরে নজরকাড়া ভিড়

ডিজেলের মূল্যবৃদ্ধির পর, পরিবহণ সচিবকে চিঠি দিয়ে বাস ভাড়া বাড়ানোর দাবি মালিকদের

আগামী তিন মাস বিজেপিতে কোনও যোগদান নয়, শমীকের সিদ্ধান্তে সিলমোহর বনসলের

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

নবগ্রামে খুনের অভিযোগে গ্রেফতার তৃণমূল ব্লক সভাপতি

ইন্দোনেশিয়ায় সোনার খনিতে চাপা পড়ে প্রাণ গেল ৯ জনের

জঙ্গলমহলের বিজেপি বিধায়কদের সংবর্ধনা দেবে কুড়মি সমাজ