চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

চোর সন্দেহে হেনস্তার শিকার বাংলার পরিযায়ী শ্রমিক দম্পতি

নিজস্ব প্রতিনিধি, ব্যাঙ্গালোর : ফের ভিন রাজ্যে হেনস্তার শিকার হতে হল বাঙালি পরিযায়ী শ্রমিকদের। নদীয়ার পরিযায়ী শ্রমিক দম্পতিকে মারধর করার অভিযোগ উঠেছে কর্ণাটক পুলিশের বিরুদ্ধে। নদিয়ার ওই দম্পতি বেঙ্গালুরুতে কাজের সূত্রে থাকেন। চোর সন্দেহে তাদেরকে মারধর করার অভিযোগ উঠেছে কর্নাটক পুলিশের বিরুদ্ধে।

জানা গিয়েছে, নদীয়ার পলাশিপাড়া থানার বার্নিয়া এলাকার বাসিন্দা রাজিম শেখ ও সুন্দরী বিবি। কর্ম সূত্রের ব্যাঙ্গালোরে থাকেন তাঁরা। স্বামী রাজীম শেখ নোংরা ফেলা গাড়ির চালক। পরিচারিকার কাজ করেন সুন্দরী বিবি। একটি বাড়ি থেকেই মূল্যবান গয়না চুরির অভিযোগে সন্দেহ হয় পরিচারিকা সুন্দরীর ওপর। এরপর সন্দেহের বশে তাঁকে মারধোর করা হয় বলে অভিযোগ। তাঁর স্বামীকেও মারধর করার অভিযোগ উঠেছে।

জানা গিয়েছে, সুন্দরী বিবিকে পরীক্ষা করার জন্য সোফার নিচে ১০০ টাকার নোট ফেলে রেখেছিল ওই পরিবার। ঘর ঝাড় দেওয়ার সময় সেই টাকা হাতে তুলে নিয়েছিলেন ওই পরিচারিকা। সিসিটিভিতে সেই ছবি দেখে মারধর করা হয় বলে অভিযোগ। মারধর করেই ক্ষান্ত হয়নি অভিযোগকারীরা। পুলিশের হাতে তুলে দেওয়া হয় ওই দম্পতিকে। সেখানে বাংলায় কথা বলেছিলেন তাঁরা। বাংলাদেশী ভেবে দুজনকে মারধর করা হয় বলে দাবি। পরে স্থানীয় এক সংগঠনের সহযোগিতায় ছাড়া পান তাঁরা। পরে ঐ সংগঠনের সাহায্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসার পরেও আতঙ্ক কাটেনি। ভিন রাজ্যে গিয়ে আক্রান্ত হওয়ার খবর পাওয়ার পর পরিবারের লোকজনও আতঙ্কে রয়েছে। ভিন রাজ্যে কাজ করতে গিয়ে হেনস্তা হওয়ার ঘটনা ঘটছে বলে বার বার অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ফের হেনস্তা পরিযায়ী শ্রমিক দম্পতি।

Published by:

Share Link:

More Releted News:

পুলিশের অনুমতি না মেলায় বৃহস্পতিবার রাহুল গান্ধির বঙ্গ সফর বাতিল

সালানপুরে বলিউডের ‘গ্ল্যামার কুইন’ মন্দাকিনীর রোড’শো ঘিরে জনজোয়ার

নন্দীগ্রামের পুলিশ পর্যবেক্ষক বদল কেন, সদুত্তর দিতে পারলেন না মনোজ

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী টোটোকে ধাক্কা বেপরোয়া লরির, মৃত্যু বৃদ্ধার, জখম ৪

কলিন্স লেনে মিটিং করার অনুমতি না পেয়ে চা খেয়ে জনসংযোগ সারলেন মমতা

উপেক্ষার বদলা! প্রেমিককে চেয়ারে বেঁধে আগুনে পুড়িয়ে মারল প্রেমিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ