দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

লালকেল্লা বিস্ফোরণ: লাল রংয়ের ফোর্ড ইকো স্পোর্টের খোঁজে হন্যে গোয়েন্দারা

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: লালকেল্লার বিস্ফোরণে জড়িত সন্দেহে আরও এক গাড়ির খোঁজে হন্য হয়ে ঘুরছেন গোয়েন্দারা। ইতিমধ্যেই ফোর্ডের লাল রংয়ের ইকো স্পোর্ট মডেলের ওই গাড়ির বিষয়ে দিল্লি সহ রাজধানী সংলগ্ন বিভিন্ন থানাকে এ বিষয়ে সতর্কও করা হয়েছে। যে গাড়িটিকে গোয়েন্দারা হন্য হয়ে খুঁজছেন তার রেজিস্ট্রেশন দিল্লিতেই। নম্বর হল-ডিএল ১০সিকে ০৪৫৮ (DL10CK0458)। ওই গাড়িটিও বিস্ফোরণে সম্ভবত নিহত জঙ্গি উমর নবির নামে আঞ্চলিক পরিবহণ দফতরের কার্যালয়ে নথিভুক্ত রয়েছে। ২০১৭ সালে নিবন্ধীকরণ হয়েছিল।

গত সোমবার সন্ধে ৬টা বেজে ৫২ মিনিটে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে লালকেল্লা সংলগ্ন এলাকা। গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে প্রাণ হারিয়েছেন ১২ জন। আহত হয়েছেন ৩০ জন। সিসিটিভি ফুটেজ দেখে রাতেই বিস্ফোরণে ব্যবহৃত হুন্ডাই আই ২০ গাড়ির মালিক মহম্মদ সলমনকে আটক করে পুলিশ। জেরায় সে জানায়, গাড়িটি আগেই পুলওয়ামার এক বাসিন্দাকে বিক্রি করে দিয়েছিলেন তিনি। তবে নথিপত্রে তখনও নামবদল হয়নি। পরে বিভিন্ন সিসিটিভি ফুটেজে দেখা যায়, গাড়িটির এখনকার মালিক চিকিৎসক উমর মহম্মদই বিস্ফোরণের আগে গাড়িটি চালাচ্ছিলেন। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রায় তিন ঘণ্টা ধরে লালকেল্লার কাছে একটি পার্কিংয়ে দাঁড়িয়ে ছিল গাড়িটি।ইতিমধ্যেই পুলওয়ামার কোয়েল গ্রামের বাসিন্দা উমরের মা ও দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। যদিও বাবা গুলাম নবি ভাটের মানসিক অবস্থার কথা মাথায় রেখে তাকে গ্রেফতার করা হয়নি। শুধু আটক করা হয়েছে। বিস্ফোরণস্থল থেকে পাওয়া দেহাংশ শনাক্ত করার জন্য মঙ্গলবার উমরের মা ও বাবার ডিএনএ সংগ্রহ করা হয়।

লালকেল্লার বিস্ফোরণের ক্ষেত্রে হুন্ডাইয়ের আই২০ মডেলের গাড়িটির জড়িত থাকার প্রমাণ পাওয়ার পরেই ফোর্ডের লাল রংয়ের ইকোস্পোর্ট মডেলের আরও একটি গাড়ির যোগসূত্র সংক্রান্ত প্রমাণ পেয়েছেন গোয়েন্দারা। ইতিমধ্যেই ওই গাড়ির খোঁজে দিল্লি পুলিশের তরফে পাঁচটি বিশেষ দল তৈরি করা হয়েছে। তারা চরকি পাক খেয়ে বেড়াচ্ছে। পাশাপাশি হরিয়ানা ও উত্তরপ্রদেশ পুলিশকেও এ বিষয়ে সতর্ক করে দেওয়া হয়েছে। দিল্লির রাজৌরি গার্ডেন এলাকায় উমর নবির নামেই গাড়িটির নিবন্ধীকরণ রয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

সিমেন্ট-প্লাস্টার ছাড়াই তৈরি হয়েছে ১১৫ ফুট উঁচু এই মন্দির, রয়েছে অসাধারণ কাহিনি

বাংলার সঙ্গেই তামিলনাড়ুতে ভোট, দক্ষিণের এই রাজ্যে এবার লড়াই ত্রিমুখী

প্রথম দিনেই ৩৮ হাজার পুণ্যার্থী কেদারে, পুজো দিলেন মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি

মির্জাপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল কমপক্ষে ১১ জনের, জখম বহু

‘বেশিরভাগ রাজনীতিবিদ পর্ণোগ্রাফি দেখেন’, ফের বিস্ফোরক মন্তব্য পাপ্পু যাদবের

মোদিকে ‘সন্ত্রাসী’ বলে আক্রমণ, খাড়গেকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ