আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

বিহারে ২০২ আসনে জয়ী NDA, কোনও ক্রমে বিরোধী দলের মর্যাদা ধরে রাখল RJD

নিজস্ব প্রতিনিধি, পটনা: বিহার বিধানসভার ২৪৩টি আসনের চূড়ান্ত ফলাফল প্রকাশ হয়েছে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ জোট যে বিপুল জনাদেশ নিয়ে ফের ক্ষমতায় ফিরেছে তাই নয়, আসন জয়ের ক্ষেত্রে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছে। এনডিএ প্রার্থীরা জয়ী হয়েছেন ২০২টি আসনে। আরজেডি-কংগ্রেসের জোট জয়ী হয়েছে ৩৫টি আসনে। বাকি ছয়টি আসনের পাঁচটিতে জয়ী হয়েছে আসাউদ্দিন ওয়াইসির মিম ও মায়াবতীর বহুজন সমাজ পার্টির প্রার্থীরা। ভূমিশয্যা নেওয়া আরজেডি কোনও ক্রমে বিরোধী দলের মর্যাদা ধরে রাখতে পেরেছে। বিহার বিধানসভায় বিরোধী দলের মর্যাদা পেতে গেলে ২৫ বিধায়কের দল হতে হয়। লালুর দলের হয়ে এবার ২৫ জনই জিতেছেন। শুধু মহাজোট যে ভূমিশয্যে নিয়েছে তাই নয়, করুণ দশা হয়েছে প্রশান্ত কিশোরের দল জন সুরাজ পার্টির। একটি আসন জেতা তো দূর অস্ত, জামানতও বাঁচাতে পারেননি জন সুরাজের প্রার্থীরা।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চলতি ভোটে বিহারে এনডিএ জোট জয়ী হয়েছে ২০২টি আসনে। তার মধ্যে একক বৃহত্তম দল বিজেপির ঝুলিতে গিয়েছে ৮৯টি আসন। তার পরে রয়েছে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সংযুক্ত জনতা দল। ওই দল জয়ী হয়েছে ৮৫ আসনে। চিরাগ পাসোয়ানের লোক জনশক্তি পার্টি (রামবিলাস) জিতেছে  ১৯ আসন। প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতনরাম মাজির হিন্দুস্থান আওয়াম মোর্চা জিতেছে পাঁচটি আসনে। জোটের আর এক শরিক উপেন্দ্র কুশয়াহার রাষ্ট্রীয় লোকমোর্চা জয়ী হয়েছে চারটি আসনে।

অন্যদিকে শোচনীয় ফল করা মহাগঠবন্ধনের (মহাজোট) প্রার্থীরা জয়ী হয়েছেন সর্বসাকুল্যে ৩৫ আসনে। তার মধ্যে তেজস্বী যাদবের রাষ্ট্রীয় জনতা দল জয়ী হয়েছে ২৫ আসনে। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ছয়টি আসন। সিপিআইএমএল (লিবারেশন) জয়ী হয়েছে ২টি আসনে। সিপিআইএম জয়ী হয়েছে একটি আসনে। আর এক শরিক আইআইপি জিতেছে একটি আসনে। অন্যান্যরা জয়ী হয়েছে ছয়টি আসনে। তার মধ্যে আসাউদ্দিন ওয়াইসির মিম একাই জিতেছে পাঁচ আসনে। একটি আসনে জয়ী হয়েছে মায়াবতীর বহুজন সমাজ পার্টি।

এবারের ভোটে যে সব প্রভাবশালীরা হেরেছেন তার মধ্যে রয়েছেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের জেষ্ঠ্যপুত্র তেজপ্রতাপ যাদব, প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ রাম, ভোজপুরী নায়ক খেসারিলাল যাদব, সুইটি সিংহ। মহুয়া আসনে ৫১ হাজারের বেশি ভোটে হেরেছেন তেজপ্রতাপ। শুধু হারেননি তৃতীয়স্থানে রয়েছেন। ওই আসনে জিতেছেন লোক জনশক্তি পার্টির সঞ্জয় কুমার সিংহ। কুটুম্বা আসনে হেরেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি রাজেশ রাম। ছাপড়ায় বিজেপি প্রার্থী ছোটি কুমারীর কাছে হেরেছেন ভোজপুরী নায়ক খেসারিলাল।

Published by:

Share Link:

More Releted News:

৯ বছরের নাবালিকাকে জোর করে গোপনাঙ্গ স্পর্শের চেষ্টা, গ্রেফতার পুলিশের সহকারী কমিশনার

প্রশ্নফাঁসের নামে প্রতারণা, লখনউতে এসআই-হোম গার্ড পরীক্ষাকাণ্ডে গ্রেপ্তার ২

সম্পত্তির লোভে মা-বাবাকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ , গ্রেফতার ছেলে-বৌমা

রাস্তার ধারের ‘দহি বড়া’ খেয়ে বিপত্তি, ওড়িশায় অসুস্থ ৫০ জনেরও বেশি গ্রামবাসী

রক্ষকই ভক্ষক! তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার কনস্টেবল

চলন্ত বিমানের জানলা খুলে ঝাঁপ যাত্রীর, চেন্নাই বিমানবন্দরের ঘটনা শুনলে চমকে যাবেন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ