সুব্রত মুখোপাধ্যায়ের নামে রাস্তা ও সংগ্রহশালার প্রস্তাব গৃহীত কলকাতা পুরনিগমে

শুক্রবার কলকাতা পুরনিগমে সুব্রতবাবুর নামে কলকাতায় একটি রাস্তার নামকরণ করা ও একটি সংগ্রহশালা গড়ে তোলার জন্য প্রস্তাব উত্থাপন করেন শহরের ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। সেই প্রস্তাব গ্রহণ করেছে কলকাতা পুরনিগম।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত বছরেই ইতি পড়ে গিয়েছে এক অধ্যায়ে যার নাম সুব্রত মুখোপাধ্যায়। রাজ্য রাজনীতিতে তিনি ছিলেন কার্যত জীবন্ত কিংবদন্তী। সেই সুব্রতবাবুর নামে কলকাতায় একটি রাস্তার নামকরণ করা ও একটি সংগ্রহশালা গড়ে তোলার জন্য শুক্রবার কলকাতা পুরনিগমে প্রস্তাব উত্থাপন করেন শহরের ৬৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুদর্শনা মুখোপাধ্যায়। সেই প্রস্তাব গ্রহণ করেছে কলকাতা পুরনিগম। সেই সূত্রেই মেয়র ফিরহাদ হাকিম এদিন জানান, ‘ভালো প্রস্তাব। পুরনিগমের পক্ষ থেকে সমর্থন করছি। নিজেকে ধন্য মনে করি সুব্রতবাবুর সঙ্গে তাঁর কলিগ হিসাবে রাজ্য মন্ত্রিসভায় কাজ করেছি বলে। সুদর্শনার প্রস্তাব সমর্থন করে আমি রাস্তার নামকরণ কমিটির কাছে তা পাঠিয়ে দিচ্ছি। সুদর্শনাকে অনুরোধ করব যদি কোনও রাস্তা থাকে প্রস্তাব দেওয়ার মতো তাহলে আমাকে একটা চিঠি লিখে জানাতে পারে। সুব্রতদার নামে একটি সংগ্রহশালা হওয়া উচিত। কাছাকাছি জমি পেলে সংগ্রহশালা করা হবে। সেটা হবে পুরনিগমের পক্ষ থেকে সুব্রতদাকে শ্রদ্ধাঞ্জলি।’

এই বাইরে এদিন মেয়র জানান, শহরের ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ইলোরা সাহা পুরনিগমকে একটি প্রস্তাব দিয়েছেন। সেই প্রস্তাবে বলা হয়েছে, কলকাতায় যত বিপদজনক বাড়ি রয়েছে, সেই সব বাড়ি যেন অধিগ্রহণ করা হয়। উত্তর কলকাতায় এই ধরনের সমস্যা খুব বেশি। সেখানে কোনও বাড়ি বিপদজনক অবস্থায় আছে দেখলেই পুরনিগমের তরফ থেকে সেখানে নোটিস ঝুলিয়ে দেওয়া হয়। কিন্তু সমস্যা হচ্ছে পুরনিগমের তরফ থেকে ওই সব বাড়ি সংস্কারের জন্য সুযোগ দেওয়া হলেও তা সংস্কার করা হয় না। দেখা যায় সেই সংস্কার না হওয়ার পিছনে কোথাও কাজ করছে বাড়িওয়ালা-ভাড়াটে বিবাদ আবার কোথাও বা শরিকি সমস্যা। ইলোরার প্রস্তাব, পুরনিগম যেন এই বাড়িগুলি অধিগ্রহণ করে ও পুরআইনেই ৪১২ ধারা পরিবর্তন করে ওই বাড়ি যেন ‘বাংলার বাড়ি’ প্রকল্পের মাধ্যমে যেন পুনর্নির্মাণের সুযোগ করে দেয়। এই বিষয়ে রাজ্য সরকারকে প্রস্তাব দেওয়া হবে।

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ