চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

নভেম্বর মাস কেমন কাটল আলিয়ার, সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন অভিনেত্রী

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী আলিয়া ভাট বর্তমানে ব্যস্ত আসন্ন অ্যাকশন ড্রামা স্পাই সিনেমা ‘আলফা’ নিয়ে। এই নিয়েই এখন তিনি শিরোনামে। তারই মধ্যে আলিয়া তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নভেম্বর মাসের দূর্দান্ত কিছু ছবি শেয়ার করেছেন।

আলিয়া নিজের ইনস্টাগ্রামে পরিবারের সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিতে দেখা যাচ্ছে মেয়ে রেহাকে কোলে নিয়ে আছেন মা। যদিও ছবিতে কারও মুখ দৃশ্যমান নয়। বোঝাই যাচ্ছে মা মেয়ে কোনও কিছুর দিকে তাকিয়ে রয়েছেন।

দ্বিতীয় ছবিতে, আলিয়া এবং রণবীরকে দেখা যাচ্ছে পুজোর অনুষ্ঠানে। দুজনেই দৃহপ্রবেশ করছেন। আলিয়ার পায়ের কাছে কলস ভরা চাল। কলস পায়ে ঠেলেই ঘরে ঢুকবেন গৃহিনী, ছবিতে দৃশ্যমান ঠিক এই মুহূর্তই।

তৃতীয় ছবিতে আবার দেখা যাচ্ছে, নীতু কপূর পুত্রবধূ আলিয়াকে শক্ত করে জড়িয়ে ধরে রয়েছেন। পিছনে দেওয়ালে টানানো অভিনেতা ঋষি কাপুরের ছবি। ছবি মালা পরানো। ২০২০ সালে ৩০ এপ্রিল প্রয়াত হন ঋষি।

 

 

View this post on Instagram

 

A post shared by Alia Bhatt 💛 (@aliaabhatt)

আলিয়ার পোস্টে আরও কিছু ছবি দৃশ্যমান। একটি ছবিতে দেখা যাচ্ছে আলিয়া বন্ধুদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন। বোঝাই যাচ্ছে তার আগে চূড়ান্ত আড্ডা মারছিলেন তাঁরা। পঞ্চম ছবি আলিয়ার একটি সেলফি। আরেকটি ছবিতে পরিচালক মহেশ ভাট ফটো তুলে দিচ্ছে মেয়ে আলিয়া ও স্ত্রী সোনি রাজদানের। অন্য একটি ছবিতে রেহার জন্মদিনের কেক দেখানো হয়েছে।

একটি ছবিতে দেখা যাচ্ছে রণবীর প্রয়াত বাবা ঋষি কাপুরকে ছবির সামনে হাত জোড় করে দাঁড়িয়ে প্রণাম করছেন। আরেকটি ছবিতে আলিয়া পুজো করছেন। ছবিগুলির সঙ্গে আলিয়া ক্যাপশনে লিখেছেন, “নভেম্বর ২০২৫, তোমার বয়স ছিল দেড় মাস।”

Published by:

Share Link:

More Releted News:

২১ দিন ধরে নিখোঁজ উৎসব, দিশেহারা হয়ে ফেডারেশনের সভাপতির দ্বারস্থ স্ত্রী মৌপিয়া

​দ্বিতীয়বার বাবা হচ্ছেন রণবীর, ‘বাধাই হো’ শুনেই লজ্জায় রাঙা হয়ে গেলেন নায়ক

মন্দিরে প্রবেশাধিকার নেই, নিজের গ্রামে আজও জাতিবিদ্বেষের শিকার ‘পঞ্চায়েত’ অভিনেতা

টলিপাড়ায় ফের শোকের আবহ, শুটিংয়ের মাঝে আচমকাই প্রযোজকের মৃত্যু

রাজেশ খান্নার সমুদ্রমুখী বাংলো ‘আশীর্বাদ’ ৯০ কোটিতে বিক্রি, ক্ষোভ প্রকাশ মুমতাজের

সলমানের পর সুরজ বরজাতিয়ার আইকনিক ‘প্রেম’ চরিত্রে এবার আয়ুষ্মান, জুটিতে শর্বরী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ