প্রধান বিরোধী দল হতে উদ্যোগ নিচ্ছে সিপিএম, বিশেষ কোন পরিকল্পনা লালপার্টির?‌

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে জিতে ক্ষমতায় আসবে না সিপিএম। এটা সিপিএম নেতারা খুব ভাল করে জানেন। এমনকী সাম্প্রতিক জেলাওয়ারি রিপোর্টও সেই তথ্য দিয়েছে। কিন্তু এখানে আরও একটি তথ্য দেখে সিপিএম এখন প্রধান বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখছে। জেলাওয়ারি রিপোর্ট অনুযায়ী, বেশ কয়েকটি আসন আছে যেখানে সর্বশক্তি দিয়ে ঝাঁপালে বিজেপি–তৃণমূলকে হারানো সম্ভব। আর এই তথ্যের উপর ভিত্তি করেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে পিছনে ফেলে প্রধান বিরোধী দল হতে চায় সিপিএম। তবে তার জন্য বিজেপির থেকে বেশি আসন পেতে হবে।

সূত্রের খবর, এবার সব জেলাকে সমান গুরুত্ব দেওয়া হবে না। কারণ প্রত্যেক জেলার কিছু আসনকে টার্গেট করা হয়েছে। যেখানে আগে গড় ছিল এখন নেই। আবার যেখানে নির্বাচনে আগে ভাল ফল করেও হেরে যেতে হয়েছিল। এবার সেই আসনগুলিতে সর্বশক্তি দিয়ে ঝাঁপানো হবে। প্রচার থেকে শুরু করে সভা–সমাবেশ করা হবে। যাতে সেইসব আসনগুলি জয়লাভ করা যায়। এমন আসন সংখ্যা ৬০–এর বেশি। তাই আপাতত প্রধান বিরোধী দল হওয়ার জন্য কৌশল নিয়েই এগোচ্ছে আলিমুদ্দিন। নিচুতলায় সংগঠনের হাল খারাপ, জনসমর্থনও নেই। আবার দলের ভোটের বড় অংশ ট্রান্সফার হয়েছে বিজেপিতে। তাই ২৯৪ আসনে না ঝাঁপিয়ে কিছু আসনকে চিহ্নিত করেছে লালপার্টি।

এদিকে এখন সিপিএম শুরু করেছে ‘‌বাংলা বাঁচাও যাত্রা’‌। তার মধ্যে দিয়েই জনসংযোগ করছেন সিপিএম নেতারা। তার সঙ্গে যে আসনগুলিকে চিহ্নিত করা হয়েছে সেগুলিতে প্রচার চালানো শুরু হয়েছে। জেলাগুলি থেকে রিপোর্ট আসার পর সমীক্ষা করা হয়েছে। তাতেই এমন তথ্য হাতে পেয়েছেন সিপিএম নেতারা। তারপরই সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রধান বিরোধী দল হতে হবে এই বিধানসভা নির্বাচনেই। সেই লক্ষ্যে এখন থেকে ঝাঁপিয়ে পড়তে হবে। যেসব আসনে বিজেপি জিতেছে সেখানে জিততে পারলেই প্রধান বিরোধী দল হওয়া সম্ভব বলে মনে করছেন আলিমুদ্দিনের নেতারা। তবে তার জন্য বিজেপিতে চলে যাওয়া ভোট ফেরাতে হবে।

অন্যদিকে মালদা, মুর্শিদাবাদের কয়েকটি আসনকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সিপিএম। আর বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বর্ধমান, হুগলি, নদিয়া এবং উত্তর ২৪ পরগনার একাধিক আসনকে চিহ্নিত করা হয়েছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে—যাদবপুর, দমদম, কামারহাটির আসনগুলি। মোট ৬০টি আসন এখনও পর্যন্ত ঠিক করেছে সিপিএম। কারণ বিজেপি মোট ৭৭ আসন জিতেছিল। এখন তা নেমে ৬৫ হয়েছে। সেটা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে আরও কমবে। সেই আসনগুলিই জিততে চায় সিপিএম। তাহলেই প্রধান বিরোধী দল হওয়া সম্ভব হবে বলে মনে করেন সিপিএম নেতারা।

ফাইনালের পর মেসির সতীর্থদের গুন্ডামি নিয়ে তদন্ত শুরু করল ফিফা

ইউক্রেনের ওডেশা বন্দর ছাড়ার মুখে জাহাজে হামলা, নিহত চার ভারতীয় নাবিক

প্রতিজ্ঞা ভেঙে ইমরানের ‘আওয়ারাপান ২’-এ গানের মাধ্যমে প্লেব্যাকে ফিরছেন অরিজিৎ!

‘অনশন চালিয়ে যাব’, হাসপাতাল থেকেই ঘোষণা করলেন ওয়াংচুক

‘একুশে জুলাইকে ভাঙিয়ে বাড়ি-গাড়ি-সম্পত্তি করেছে,’ নাম না করে অভিষেককে আক্রমণ শুভেন্দুর

অনলাইন গেমে নেশা, পরিবারের বকুনি খেয়ে নিখোঁজ কিশোর, চাঞ্চল্য হুগলির মগরায়

হাওড়ায় স্টেশনে টানা ৬০ ঘণ্টার কাজ, তিনদিন বাতিল একাধিক লোকাল ও এক্সপ্রেস, রইল তালিকা

নিউটাউনের আবাসন থেকে উদ্ধার নেটপ্রভাবী তৃষা সাহার ঝুলন্ত দেহ, রক্তাক্ত লিভ-ইন সঙ্গীও

দুপুর গড়াতেই কলকাতায় ঝেঁপে বৃষ্টি, শহরে একাধিক রাস্তায় জল জমার আশঙ্কা

পিএসসির মাধ্যমে ডিসেম্বরের মধ্যেই পঞ্চায়েতে ১১ হাজার নিয়োগ, বড় ঘোষণা দিলীপ ঘোষের

হেডকোয়ার্টার থেকে ডিজিপি’র মৃতদেহ উদ্ধার! চাঞ্চল্য ত্রিপুরায়

‘একুশে জুলাইয়ে নিহতদের পরিবার চাইলে এফআইআর করবে’, বললেন মুখ্যমন্ত্রী

সংসদ অভিযানের মাঝেই নাড্ডার সঙ্গে সাক্ষাৎ, কী আশ্বাস পেল ককরোচ জনতা পার্টি?

‘হয় পরিষেবা দিন, নাহলে পদত্যাগ করুন,’ পঞ্চায়েত প্রধানদের হুঁশিয়ারি দিলীপের