আর কিছুক্ষণ, তারপরেই বদলাচ্ছি আমরা

আমরা আসছি

00
Days
00
Hours
00
Mins
00
Secs
আমরা এখন লাইভ!
এই মুহূর্তে

আসছে ঝঞ্ঝা, থামল পারা পতন! কলকাতায় ১৩

নিজস্ব প্রতিনিধি: আপাতত বিরতি নিলেন মিস্টার উইন্টার। তবে সেটা সাময়িক। কেননা বাংলার ক্রিজে পা রাখতে চলেছে এক ঝঞ্ঝা। সেই ঝঞ্ঝার জেরেই বাংলার ক্রিজে এখন চার ছক্কা হাঁকানোর খেলা থেকে সাময়িক বিরতি নিচ্ছেন শীতবাবু। যদিও আবহাওয়াবিদদের দাবি, সরস্বতী পুজোর পরে আবারও ঘুরে দাঁড়াতে পারে শীত। সেই সময় ধ্নুন্ধুমার ব্যাটিং না মিললেও শীতের আমেজ উপভোগ করতে পারবেন বঙ্গবাসী। সেই সঙ্গে তাঁরা এটাও বঙ্গবাসীকে মনে করিয়ে দিয়েছেন পলাশপ্রিয়ার আরাধনার পরে পরেই কিন্তু বঙ্গে হাজির হবে বসন্ত। তাই এবছরের মতো শীত উপভোগের পালা আপাতত ইতি পড়তে চলেছে। আসছে বছর আবার হবে।

সোম সকালে কলকাতার সর্বনিম্ন পারা কিছুটা হলেও চড়েছে। প্রায় ২ ডিগ্রি। রবি সকালে খাস কলকাতায় পারা নেমেছিল ১১.৮ ডিগ্রিতে। সোম সকালে সেটাই চড়ে হয়েছে ১৩.২ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। উত্তর-পশ্চিম ভারত থেকে ধেয়ে আসছে পশ্চিমি ঝঞ্ঝা। কার্যত তার হাত ধরেই পারা চড়তে শুরু করে দিল বঙ্গে। সোমবার রাত থেকেই বাংলায় মেঘ ঢুকতে শুরু করে দেবে। বুধবার থেকে শুরু হবে বৃষ্টি। প্রথমদিকে হালকা বৃষ্টি হলেও শুক্রবার নাগাদ বাংলাজুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বেশ কিছু জায়গায় ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে। শনিবার সরস্বতী পুজো। তারপর থেকেই কমবে বৃষ্টি। তাই বাগদেবীর আরাধনার দিন বাংলার বুকে বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রামে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তুলনায় কম বৃষ্টি হবে গাঙ্গেয় বঙ্গে ও উত্তরবঙ্গের জেলাগুলিতে।

Published by:

Share Link:

More Releted News:

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

বিজেপির দাবিতে সরানো হল কালীঘাটের মহিলা ওসিকে

কলকাতার ইতিহাস সংক্রান্ত কবিতার বই স্থান পাচ্ছে অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়ে

কালীঘাটের বাড়ি থেকেই আজ বৈঠকে মমতা, কোন খুঁটিনাটি নিয়ে ডাক পড়ল?‌

২,৬৭২ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা! দুবাই থেকে গ্রেফতার কলকাতার ব্যবসায়ী

‘‌মোদি ভোগ’‌ বনাম ‘‌জয় বাংলা রসগোল্লা’‌ নিয়ে তুঙ্গে চর্চা, তৈরি হচ্ছে খাস কলকাতায়

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ