যাদবপুরের সমাবর্তনে আচার্যের উপস্থিতিতেই ছাত্রভোটের দাবিতে এসএফআই-এর বিক্ষোভ

Share:

নিজস্ব প্রতিনিধি: যাদবপুর বিশ্ববিদ্যালয় তিন বছর পর হচ্ছে সমাবর্তন অনুষ্ঠান। সেখানেই হাজির ছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য, রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে অনুষ্ঠান শুরুর আগেই উঠল ছাত্র সংসদ নির্বাচনের প্রসঙ্গ। বিশ্ববিদ্যালয় চত্বরে অবিলম্বে ছাত্র সংসদ এবং আইসিসি নির্বাচনের দাবিতে বিক্ষোভ দেখাতে শুরু করে ছাত্রছাত্রীদের একাংশ।

বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ৬৮তম সমাবর্তন অনুষ্ঠান শুরু হয়েছে । জানা গিয়েছে বুধবার সমাবর্তন অনুষ্ঠান শুরু হয় নির্ধারিত সময়ে। তবে অনুষ্ঠানের পাশাপাশি মঞ্চের বাইরে ছাত্রছাত্রীদের একাংশ বিক্ষোভ চালিয়ে যায়। এসএফআই কলা বিভাগের সম্পাদক চিন্তন বিশ্বাস বলেছেন, স্থায়ী উপাচার্য চার বছর পর কাজে যোগ দিয়েছেন তবে এখনও একাধিক গুরুত্বপূর্ণ পদে স্থায়ী কর্মী-আধিকারিক নেই। তিনি আরও জানান, গত সাত বছর ছাত্র সংসদ নির্বাচন হয়নি। এই সমস্যা দ্রুত মেটানোর কথাই এদিন জানান তিনি।

আরও পড়ুন: জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে সাসপেন্ড, বিতর্কিত প্রশ্নপত্র তৈরি করে কোপে

প্রসঙ্গত উল্লেখ্য, ২০২২ সালের পর থেকে হয়নি সমাবর্তন অনুষ্ঠান।  ২০২৫ সালে তিন বছর পর এবার স্থায়ী উপাচার্যের হাত থেকে ছাত্রছাত্রী এবং গবেষকরা শংসাপত্র গ্রহণ করবেন। চলতি বছরে শংসাপত্র দেওয়া হবে স্নাতকোত্তীর্ণ ২,৪৪৭ জনকে, স্নাতকোত্তর উত্তীর্ণ ১,৬৬৯ জন এবং ৩৭৩ জন পিএইচডি স্কলারকে । অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যপাল তথা আচার্য  বএলছেন, “ গত কয়েক বছর আমি এখানে আসিনি। এ বারের সমাবর্তন বৈধ বলেই, আমি এখানে উপস্থিত হয়েছি।”

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

১৬ দিনে শুনানি শেষ, সাত বছরের রামিসার ধর্ষণ-হত্যার মামলার রায় রবিবার

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর