আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘চোখ বুজে থাকা যাবে না’, লাগাতার হিন্দু নিধন নিয়ে ইউনূস সরকারকে কড়া বার্তা বিদেশ মন্ত্রকের

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশে হিন্দুদের নিধন অব্যাহত রয়েছে। যা প্রতিরোধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মহম্মদ ইউনুস প্রশাসন। এটাকে সহিংসতা বলে চালানোর চেষ্টা করছে তদারকি সরকারের প্রশাসন।‌ আজ, শুক্রবার বিদেশ মন্ত্রক বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘটা ঘটনাকে ‘‌অবিরাম শত্রুতা’‌ হিসাবে বর্ণনা করে গভীর উদ্বেগ প্রকাশ করল। একইসঙ্গে সম্প্রতি একজন হিন্দু যুবকের হত্যার তীব্র নিন্দা করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। ‘রাজাকার’ তথা পাকিস্তানের পোষ্যভৃত্য মোল্লা মহম্মদ ইউনূসের জমানায় হিন্দু নিধন যজ্ঞ থামার কোনও নামগন্ধ নেই। ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাসের নৃশংস খুনের ঘটনার রেশ মিইয়ে যাওয়ার আগে বাংলাদেশে ফের ইসলামি জঙ্গিদের বর্বরতার শিকার হল এক হিন্দু যুবক। নিহতের নাম অমৃত মণ্ডল। তাঁর বাড়ি রাজবাড়ি জেলার পাংশা উপজেলায়। ভারতও এবাব বুঝিয়ে দিল বাংলাদেশের এসব সাজানো তথ্য মানতে নারাজ।

এবার গোটা বিষয়টি নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, প্রতিবেশী দেশটিতে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অব্যাহত হিংসা দেখে সরকার গভীরভাবে উদ্বিগ্ন। তিনি বলেন, ‘‌বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে অবিরাম বৈরিতা অত্যন্ত উদ্বেগের বিষয়। আমরা বাংলাদেশে সম্প্রতি একজন হিন্দু যুবকের হত্যার নিন্দা করেছি এবং আশা করি যে, এই অপরাধের অপরাধীদের বিচারের আওতায় আনা হবে।’‌ গত বুধবার বাংলাদেশের রাজবাড়ি জেলায় চাঁদাবাজির অভিযোগে অমৃত মণ্ডল নামে এক হিন্দু ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার পর বিদেশ মন্ত্রকের এই প্রতিক্রিয়া নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। এটি দ্বিতীয়বারের মতো ঘটনা। এটার আগে, ১৮ ডিসেম্বর আরেক হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে একদল জনতা নির্মমভাবে পিটিয়ে, জীবন্ত জ্বালিয়ে হত্যা করে।

এদিকে বাংলাদেশে প্রচারিত ‘‌ভারত–বিরোধী মিথ্যা বক্তব্য’‌ প্রত্যাখ্যান করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান যে, আইনশৃঙ্খলা বজায় রাখা দেশের অন্তর্বর্তীকালীন তদারকি সরকারের দায়িত্ব। তাঁর বক্তব্য, ভারত গোটা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ–সহ সংখ্যালঘুদের প্রতি অব্যাহত বৈরিতা নিয়ে উদ্বিগ্ন। ইতিমধ্যেই ১৭ বছর পর বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বিএনপি নেতা তারিক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন আছে।

অন্যদিকে এই নির্বাচনের আগে এখনও পর্যন্ত বাংলাদেশের মাটিতে হিংসা বন্ধ হয়নি। খুন, অগ্নিসংযোগ থেকে দূতাবাসে আক্রমণ সবই চলছে। তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের প্রশাসন আইনশৃঙ্খলা রক্ষা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণবীর জয়সওয়ালের কড়া মন্তব্য, ‘‌তদারকি সরকারের আমলে সংখ্যালঘুদের বিরুদ্ধে ২,৯০০ জনেরও বেশি হিংসার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এই ঘটনাগুলিকে মিডিয়া অতিরঞ্জিত করে বা রাজনৈতিক সহিংসতা বলে উড়িয়ে দেওয়া যাবে না।’‌

Published by:

Share Link:

More Releted News:

লক্ষ ফলোয়ার্স থাকা ইনফ্লুয়েন্সার স্ত্রীকে খুন করে আত্মঘাতী স্বামী, হাড়হিম ঘটনা

তামিলনাডুতে ফের বাজিমাত স্ট্যালিনের, দাগ কেটেছেন বিজয়-ও, বলছে বুথফেরত সমীক্ষা

ঈশ্বরের আপন দেশে পালাবদল, সিপিএমকে হটিয়ে ক্ষমতায় ফিরছে কংগ্রেস

অসমে ৮৮-১০০ আসনে জিতে ফের ফিরছে বিজেপি সরকার, আভাস বুথফেরত সমীক্ষায়

দিল্লি পুরসভার মেয়র পদ দখল বিজেপির, ভোটে গরহাজির আপ কাউন্সিলররা

‘প্রকৃতি ও আদিবাসীদের বিরুদ্ধে অপরাধ’, কেন্দ্রের গ্রেট নিকোবর প্রকল্প নিয়ে সরব রাহুল গান্ধি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ