স্ত্রীকে খুন! ‘অনুতপ্ত নই’, আদালতে বললেন অভিযুক্ত ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার অ্যাডিলেড ম্যাজিস্ট্রেট আদালত এক অদ্ভুত ঘটনার সাক্ষী রইল। ৪২ বছর বয়সী এক ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তির স্বীকারোক্তিতে স্তম্ভিত হয়ে যায় আদালতে উপস্থিত সকলে। ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ব্যক্তি সকলের সামনে স্বীকার স্ত্রীকে খুনের কথা স্বীকার করেছেন। সেই সঙ্গেই ভরা আদালতে বলেছেন যে তিনি খুনের জন্য অনুতপ্ত নন।

গত বছরের ডিসেম্বরে স্ত্রী সুপ্রিয়া ঠাকুরকে খুনের অভিযোগ ওঠে ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ব্যক্তি বিক্রান্ত ঠাকুরের বিরুদ্ধে। তাঁকে ১৪ জানুয়ারী দ্বিতীয়বারের মতো আদালতে হাজির করা হয়। আদালতের সামনে তিনি বলেন, “আমি নরহত্যার জন্য আবেদন করছি, কিন্তু খুনের জন্য দোষী নই।” খুন একটি গুরুতর অভিযোগ এবং এটি একটি ইচ্ছাকৃত কাজ বলে বিবেচিত হলেও, অভিযুক্ত ব্যক্তি আদালতে জানান অনিচ্ছাকৃতভাবে কারও মৃত্যু ঘটতে পারে তখনই সেই ঘটনা খুন বলে বিবেচিত হয়। জানা গিয়েছে, ২১ ডিসেম্বর অ্যাডিলেডের উত্তরে একটি বাড়িতে ৩৬ বছর বয়সী সুপ্রিয়াকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছিল। পুলিশ মহিলাকে সিপিআর দিলেও তাঁকে বাঁচাতে পারেনি।  

আরও পড়ুন: আবার প্রোটোকল ভাঙলেন প্রধানমন্ত্রী, আরব আমিরশাহীর রাষ্ট্রপতিকে নিয়ে ‘‌নজিরবিহীন আদিখ্যেতা’‌

২২ ডিসেম্বর প্রথম শুনানির সময়, বিক্রান্ত জামিনে মুক্তির জন্য আবেদন করেননি। এরপর প্রসিকিউটররা আদালতকে ডিএনএ পরীক্ষা এবং ময়নাতদন্ত রিপোর্ট সহ প্রমাণের জন্য অপেক্ষা করার জন্য মামলাটি ১৬ সপ্তাহের জন্য স্থগিত রাখার অনুরোধ জানান। আদালত এপ্রিল মাসে আবার মামলাটির শুনানি করবে। সুপ্রিয়ার বন্ধুবান্ধব এবং সম্প্রদায়ের সদস্যরা  তাঁর ছেলের সমর্থনে একটি তহবিল সংগ্রহ শুরু করেছেন। GoFundMe-তে একটি বিবরণে বলা হয়েছে, “সুপ্রিয়া ঠাকুর একজন নিবেদিতপ্রাণ মা ছিলেন যিনি তার একমাত্র ছেলের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন,  দীর্ঘ সময় ধরে। তিনি যা কিছু করেছিলেন তা তার ছেলের জন্যই । সুপ্রিয়া তার যত্নশীল স্বভাব এবং অন্যদের সাহায্য করার প্রতি নিষ্ঠার জন্য পরিচিত ছিলেন। তিনি দীর্ঘ সময় ধরে কাজ করেছিলেন এবং একজন   নার্স হওয়ার  ইচ্ছা প্রকাশ করেছিলেন। মানুষের যত্ন নেওয়ার এবং তার ছেলের জন্য একটি উন্নত ভবিষ্যৎ তৈরি করার ইচ্ছা  ছিল ।  তাঁর মর্মান্তিক মৃত্যু ছেলেকে  মায়ের কাছছাড়া করেছে এবং রাতারাতি তার জীবনকে  বদলে দিয়েছে।”

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত