১৫ ফেব্রুয়ারি কলম্বোয় ম্যাচ বয়কট পাকিস্তানের, কি করবে ভারত?

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারত-পাকিস্তানের মধ্যে বিতর্ক যেন থামার নয়। রাজনতির ময়দান ছেড়ে সেই উত্তাপ ছড়িয়েছে ২২ গজের ময়দানেও। রবিবার পিসিবি ঘোষণা করেছে তারা টি টোয়েটি বিশ্বকাপ খেলবে। তবে সেই সঙ্গেই এটাও জানিয়েছে পাকিস্তান বিশ্বকাপ খেললেও ভারতের সঙ্গে ম্যাচ বয়কট করবে। রবিবার রাতে পাকিস্তান সরকারের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম থেকে ঘোষণা করা হয়েছে ১৫ ফেব্রুয়ারি কলম্বোয় নির্ধারিত ম্যাচে ভারতের মুখোমুখি হবে না পাকিস্তান। ভারত কি পদক্ষেপ নিতে চলেছে তা নিয়েই নীরবতা ভাঙলেন BCCI-এর সহ-সভাপতি রাজীব শুক্লা। 

পাকিস্তানের ভারতকে বয়কটয়ের ঘোষণার পরেই আইসিসি PCB-এর বিরুদ্ধে করা পদক্ষেও নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। BCCI-এর সহ-সভাপতি রাজীব শুক্লা জানিয়েছেন ICC-এর কর্তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে BCCI যেকোনো পদক্ষেপ নেবে। ভারত-পাক বিতর্কে মুখ খুলে তিনি বলেছেন, “ICC একটি বড় বিবৃতি দিয়েছে, তারা ক্রীড়ানুরাগের কথা বলেছে। আমরা ICC-এর সঙ্গে সম্পূর্ণ একমত। আমরা ICC-এর সঙ্গে কথা না বলা পর্যন্ত BCCI এ বিষয়ে কোনও মন্তব্য করবে না।” অন্যদিকে নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক বিসিসিআইয়ের এক কর্তা বএলছেন, ‘ভারত ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কা সফর করবে এবং আইসিসির সকল প্রটোকল মেনে চলবে।’ টুর্নামেন্টে অনুশীলন ও সংবাদ সম্মেলনের যে রীতি রয়েছে সব কিছু মেনে চলা হবে ভারতের পক্ষ থেকে। এই কথা জানিয়ে তিনি, ‘ ভারত নির্ধারিত সূচি অনুযায়ী অনুশীলন করবে, সংবাদ সম্মেলন করবে এবং সময়মতো স্টেডিয়ামে পৌঁছাবে। এরপর ম্যাচ রেফারি দ্বারা খেলাটি বাতিল ঘোষণার জন্য অপেক্ষা করবে।”

আরও পড়ুন: এবার পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে মেজাজ হারালেন অজি অধিনায়ক মার্শ, কেন?

 পাকিস্তানের সিদ্ধান্ত জানানোর পর কার্যত হুঁশিয়ারি দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা  সাফ জানিয়েছে, “জাতীয় নীতি নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের সরকারের ভূমিকাকে আইসিসি সম্মান করে। কিন্তু পাকিস্তানের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের স্বার্থের পরিপন্থী। গোটা বিশ্বের লক্ষ লক্ষ ক্রিকেটপ্রেমী, যাঁদের মধ‍্যে পাকিস্তানের সমর্থকেরাও রয়েছেন, তাঁদের ভালর কথা ভেবে এই সিদ্ধান্ত নয়।”  প্রেস বিজ্ঞপ্তিতে আইসিসি লিখেছে, “পিসিবি তাদের দেশের ক্রিকেটের উপর এর সুদূরপ্রসারী এবং গুরুত্বপূর্ণ প্রভাবের কথা বিবেচনা করবে। কারণ এটি বিশ্ব ক্রিকেটের বাস্তুতন্ত্রকে প্রভাবিত করতে পারে, যার অন্যতম সদস্য এবং সুবিধাভোগী পিসিবি নিজেই।” 

১০ মিনিটেই ঘরে বানিয়ে ফেলুন রেস্তোরাঁ স্টাইল ‘গার্লিক বাটার বেকড স্যামন’

রাজ্যে প্রায় ৬ হাজার সরকারি কর্মী নিয়োগ হবে, বড় ঘোষণা মন্ত্রী দিলীপ ঘোষের

লুকআউট নোটিস জারি হতেই ইডি দফতরে হাজির ডিসি শান্তনু সিনহা বিশ্বাস

ভুলে যান তেলের কথা, জলেই বানান ধবধবে ফুলকো লুচি! জেনে নিন সম্পূর্ণ পদ্ধতি

চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, গ্রেফতার ২

বাড়িতেই বানান হোটেলের কায়দায় মশলাদার সোয়া চাপ, স্বাদে হার মানবে আমিষ পদও

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্লীল মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার ২

আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে হাজির মমতা, কোন মামলা লড়ছেন?

‘লড়াই নয়, একসঙ্গে কাজ হোক’, ট্রাম্পকে বার্তা চিনা প্রেসিডেন্টের

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

IPL-এ ‘রান মেশিন’ হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান, জিতে নেবেন অরেঞ্জ ক্যাপ?

তিলজলা অগ্নিকাণ্ডে কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড দমকলের আধিকারিক

মাথায় হেলমেট না থাকায় তিনদিনে ৩ হাজার চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা পুলিশের