দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ভোলেনাথ, বাবাকে মদ্যপানের থেকে দূরে রাখো’, ৯ বছরের শিশুকন্যার প্রার্থনা চোখে জল আনবে

নিজস্ব প্রতিনিধি: কথায় বলে শিবরাত্রিতে মেয়েরা বাবা মহাদেবের পুজো করেন তাঁর মত স্বামী পাওয়ার জন্য। যদিও এই ধারণা বাস্তবে ভুল তবে অধিকাংশ মানুষ এটাই মানেন। তবে  শিবরাত্রি আগে  আলিগড়ের গম্ভীরপুরা পাড়ায় একটি ঘটনা সকলের চোখএ জল এনে দিয়েছে। বাবার মদ্যপানের নেশা ছাড়তে  নয় বছরের  মেয়ে সামিল হয়েছে কানওয়ার যাত্রায়। ভগবান শিবের দরবারে উপস্থিত  হয়ে সে একটাই প্রার্থনা করেছে ঈশ্বর যেন তাঁর বাবার এই মদ্যপানের নেশ ছাড়িয়ে দেয়। 

 একরত্তি মেয়ে খেলনা বা নতুন পোশাক চায়নি সে চেয়ে শুধু তাঁর বাবা স্বাভাবিক জীবনে ফিরে আসুক।  দিল্লি থেকে তার দাদু-দিদার বাড়িতে আসা এই ছোট্ট মেয়েটি ভগবান শিবের কাছে প্রার্থনা করে বলেছেন, “ভোলেনাথ, আমার বাবাকে মদ্যপান থেকে বিরত রাখুন। তিনি মাতাল হয়ে বাড়িতে এসে  ঝগড়া করেন।” তার নিষ্পাপ কণ্ঠস্বর এবং চোখে অশ্রুধারা মন্দিরে উপস্থিত সকলকে মনকে নাড়া দিয়েছিল।  পরিবার সূত্রে জানা গিয়েছে, একরত্তি মেয়েটি তার বাবার মদ্যপানের নেশা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন ছিল। বাড়িতে প্রতিদিনের ঝগড়া  তাঁর শিশুমনকে প্রভাবিত করেছে।  তাই সে  সে পবিত্র শ্রাবণ মাসে কাঁওয়ার যাত্রায় সামিল   হওয়ার   সিদ্ধান্ত নিয়েছে।

নাবাকিকার মাসি কুমকুম বলেন, তিনি বেশ কয়েকদিন ধরেই বলছিলেন যে তিনি তার বাবার জন্য ভোলেনাথের কাছে প্রার্থনা করবেন। ওই শিশুকন্যার নাম কাভাদিয়া । সে বলেছে, সে  আত্মবিশ্বাসী যে ভগবান শিব তার কথা শুনবেন এবং তার বাবা মদ্যপান ছেড়ে দেবেন। এমনকি সে এটাও জানিয়েছে, তাঁর খেলনা, মোবাইল ফোন, নতুন পোশাক কিছুই চায় না। তাঁর  সবচেয়ে বড় ইচ্ছা  হল বাড়িতে যেন  শান্তি ফিরে আসে। পরিবারের সদস্যরা বলছেন, তাঁর  বাবার মদ্যপানের কারণে সে বেশ বিরক্ত ছিল এবং  বাড়িতে অসংখ্য ঝগড়া-বিবাদের সাক্ষী ছিল।  তার শৈশব আতঙ্কে কেটেছে। তাই সে ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন যাতে তাঁর বাবার সুমতি ফেরে । 

অনেকেই বলছেন কানওয়ার যাত্রায় সামিল ৯ বছরের শিশুকন্যার মুখে ক্লান্তির ছাপ কম এবং আশা বেশি। মন্দিরে পৌঁছে সে হাত জোড় করে প্রার্থনা  করে এবং সে আত্মবিশ্বাসী যে ঈশ্বর অবশ্যই  তাঁর আন্তরিক আবেদন শুনবেন। মদ্যপানের নেশায়  বহু পরিবার ভেঙে তছনছ হয়ে যায়। এই খবর প্রায় সামনে আসে। তবে বাড়ে   এই  শিশুকন্যাটি সেই যন্ত্রণার জীবন্ত উদাহরণ হয়ে উঠেছে।  

Published by:

Share Link:

More Releted News:

পহেলগাঁও হামলার বর্ষপূর্তিতে সন্ত্রাসবাদ নিয়ে কড়া বার্তা মোদির, যা লিখলেন…

বনগাঁ দক্ষিণে তৃণমূলের তফসিলি প্রচার গাড়িতে হামলা! চলল গুলি, কাঠগড়ায় বিজেপি

বেলডাঙা কাণ্ডে ইউএপিএ ধারা লাগুর সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের প্রধান বিচারপতি

যৌন হেনস্তার অভিযোগে নাসিকে গ্রেফতার TCS-সংযুক্ত BPO ম্যানেজার, সামনে এল চাঞ্চল্যকর তথ্য

তীব্র গরমেও ছিল দীর্ঘ লাইন, নদিয়ায় ভোটকর্মীদের পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন

মেয়ে সক্রিয় বিজেপিকর্মী, রাগে বাবাকে বেধড়ক মার, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ