চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মেয়ে সক্রিয় বিজেপিকর্মী, রাগে বাবাকে বেধড়ক মার, আহত অবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিনিধি: মেয়ে বিজেপির সক্রিয় কর্মী, রাগে বাবাকে ধরে বেধড়ক মার, গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি বসিরহাটের বিজেপি কর্মীর বাবা। ভোটের মুখে ফের গণ্ডগোল উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে। জানা গিয়েছে, গতকাল শনিবার (১৮ এপ্রিল) অনেক রাতে কাজকর্ম সেরে বাড়ি ফিরছিলেন সনৎ দত্ত নামে ওই ব্যক্তি। সেই সময় আচমকাই তাঁর রাস্তা আটকায় কয়েকজন দুষ্কৃতি। তাঁকে বলতে শুরু করে, তিনি যেন তাঁর মেয়েকে বিজেপির হয়ে প্রচার করতে না করেন।

এমনকী তাঁর পরিবারও যেন কোনওরকম মিছিল মিটিংয়ে হাজির থাকেন। কিন্তু তাঁদের কথা মানেনি সনৎ দত্ত। তিনি পাল্টা তাঁদের বিরোধিতা করেন। তখন দুষ্কৃতীরা তাঁকে এলোপাথাড়ি মারধর করতে শুরু করেন। এরপর তিনি চিৎকার চেঁচামেচি শুরু করলেই এলাকার মানুষজন ছুটে আসেন। তাঁদের ভয়ে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে দুষ্কৃতীদের মারধরে গুরুতর জখম হন ওই ব্যক্তি। এরপর তাঁকে তড়িঘড়ি বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন এবং এলাকার মানুষজন। খবর পেয়েই তাঁকে দেখতে গভীর রাতে হাসপাতালে ছুটে গিয়েছেন দক্ষিণের বিজেপি প্রার্থী সৌর্য বন্দোপাধ্যায়। তিনি এই ঘটনায় বিরোধী শিবিরকে দোষারোপ করেছেন।

তিনি বলেছেন, ‘আমাদের কর্মীদের মারধর করে টাকা লুট করে পালিয়েছে, এমন অনেক ঘটনা ঘটেছে। গতকাল এই ঘটনা ঘটেছে। বসিরহাটের ন নম্বর ওয়ার্ডের বিজেপি কর্মী মৌমিতার বাবাকে চরমভাবে মারধর করেন। তৃণমূলের কার্যকর্তা জয়ব্রত অধিকারীর নেতৃত্বে এই ঘটনা ঘটেছে। ৬৫ বছর বয়সী এই ব্যক্তিকে বেধড়ক ভাবে পিটিয়েছেন তাঁরা। তোমার মেয়ে আর জামাইকে বিজেপি করতে দেব না, এই কথা বলতে বলতেই সনৎ দত্তকে মারধর করেন তাঁরা। এরপর আমাদের খবর দেওয়া হলে আমরা থানায় খবর দিই। প্রায়দিনই আমাদের নেতা কর্মীদের মারধর করছে। দলীয় পতাকা ছিড়ে ফেলে দিচ্ছে। তৃণমূল এখানে গুণ্ডারাজ চালাচ্ছে। এখানে মস্তানদের পুষে রেখেছে। যাঁদের আতঙ্কে তটস্থ এলাকাবাসী। আজ ও ভদ্রলোকের মেয়ে বিজেপি পার্টি করে বলে তাঁকে মার খেতে হল তৃণমূলের গুন্ডাবাহিনীর হাতে। আর এই ঘটনা প্রতিনিয়ত আমাদের কর্মী সমর্থকদের সঙ্গে হচ্ছে। আমরা ইলেকশন দফতর এবং প্রশাসনকে ঘটনাটি জানিয়েছি। আশা করব তারা সঠিক বিচার করে উপযুক্ত শাস্তি দেবে।’

তবে তাঁর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিৎ মিত্র জানিয়েছেন,’ আমি ঘটনাটা জানিই না , আপনাদের মুখ থেকে শুনলাম ,কিন্তু আমাদের মধ্যে এমন কোনও কর্মী সমর্থক নেই যারা এই ধরনের নোংরা কাজকর্ম করবে। ওরা থানায় এবং ইলেকশন কমিশনে অভিযোগ করুক, তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখুক যদি কেউ দোষ করে থাকে তার শাস্তি হোক।’

Published by:

Share Link:

More Releted News:

রবিবাসরীয় প্রচারে গিয়ে জন্মদিনের কেক কাটলেন দিলীপ, কী বললেন?

ডি ককের দুরন্ত শতরান, পঞ্জাবকে ১৯৬ রানের লক্ষ্য দিল মুম্বই

‘লুকসেট’ হয়ে গিয়েছে, এবার আদৃতর সঙ্গে জুটিতে সুস্মিতা, কোথায় দেখা যাবে তাঁদের?

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

ধামশা-মাদলের তালে তালে অভিনব প্রচারে বিধাননগরের বাম প্রার্থী

‘মামলা করায় স্পেশ্যাল ডিগ্রি রয়েছে শুভেন্দুর’, তোপ নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ