তীব্র গরমেও ছিল দীর্ঘ লাইন, নদিয়ায় ভোটকর্মীদের পোস্টাল ব্যালটে ভোটদান সম্পন্ন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তীব্র গরমে নাজেহাল পরিস্থিতির মধ্যেও গণতান্ত্রিক কর্তব্য পালনে অবিচল থাকলেন নদিয়ার ভোটকর্মীরা। রবিবার নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়া বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদান প্রক্রিয়া শুরু হয়। সকাল থেকেই বিদ্যালয় চত্বরে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায় শতাধিক ভোটকর্মীকে। অনেকের কাছেই এই প্রথম পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার অভিজ্ঞতা, ফলে নতুন অভিজ্ঞতা নিয়ে উৎসাহও ছিল চোখে পড়ার মতো।

এই ভোটগ্রহণ সাধারণ ভোটারদের জন্য নয়। আসন্ন নির্বাচনে যাঁরা ভোটের কাজে নিযুক্ত থাকবেন, সেই সরকারি কর্মচারী ও ভোেটকর্মীদের জন্যই এই বিশেষ ভোটগ্রহণের ব্যবস্থা করা হয়েছে। সম্পূর্ণ প্রক্রিয়াটি পোস্টাল ব্যালটের মাধ্যমে সম্পন্ন হচ্ছে।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মোট ১২৭৫ জন ভোটকর্মী পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

আরও পড়ুনঃনন্দীগ্রামে জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষর বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার

দুই দিন ধরে তবে প্রথমদিকে নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু না হওয়ায় তীব্র গরমে লাইনে দাঁড়িয়ে কিছুটা অস্বস্তি ও ক্ষোভ প্রকাশ করেন কয়েকজন ভোটকর্মী। যদিও শান্তিপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সব্যসাচী রায় জানান, প্রশাসনের পক্ষ থেকে সমস্ত বিষয় বিবেচনা করেই ভোটগ্রহণ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। গোটা এলাকায় রাজ্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়েছে।

 

‘দয়া করে সবাই বন্যায় বিপর্যস্ত অসমের পাশে দাঁড়ান’, দেশবাসীর কাছে কাতর আর্জি পাপনের

ভিনধর্মী প্রাপ্তবয়স্ক যুগলের বিয়েতে বাধা নয়! পর্যবেক্ষণ কলকাতা হাই কোর্টের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘সবাইকে কাঁদিয়ে পৃথিবীতে আমি এসেছি’, ডি. লিট সম্মান পেয়ে জানালেন সাবিত্রী চট্টোপাধ্যায়

উদ্বোধনের ১২ দিনেই ফাটল ৪,২০০ কোটি টাকার এক্সপ্রেসওয়েতে

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

মহেশতলায় জিন্স কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, বয়লার ফেটে প্রাণ গেল শ্রমিকের

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে ধৃতদের নিয়ে ঘটনাস্থলে পুনর্নির্মাণ, গ্রেফতারির সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা

E-20 নিয়ে সোশ্যাল মিডিয়ায় অপমানজনক মন্তব্য, বম্বে হাইকোর্টের দ্বারস্থ নীতিন গড়করি

কলেজ চত্বর থেকে উদ্ধার আইআইটি পড়ুয়ার দেহ, মৃত্যুর কারণ নিয়ে তদন্ত শুরু