মাদক কারবারীদের নয়া রুট, সড়ক পথের বদলে আকাশ পথ, পর্দা ফাঁস পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি ,মালদা: ​মাদক কারবারের রুটে এবার নয়া মোড়। এবার আর সড়কপথ নয়, সরাসরি আকাশপথে পাচার হচ্ছিল মাদক তৈরির কাঁচামাল। মালদা জেলা পুলিশের অভিযানে ফাঁস হল এই আন্তঃরাজ্য পাচার চক্রের পর্দা। ​ঠিক কী ঘটেছে? মালদার পুলিশ সুপার(SP) অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বুধবার জানিয়েছেন, কলকাতা এবং গোয়া থেকে মোট চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে উঠে এসেছে এক বিস্ফোরক তথ্য।পাচারের অভিনব ছক প্রকাশ্যে এসেছে।

নয়া ​রুট হল মণিপুর থেকে বিমানে করে সরাসরি কলকাতায় নিয়ে আসা হত ব্রাউন সুগারের কাঁচামাল (Raw Material)। কলকাতা থেকে সেই কাঁচামাল সড়কপথে এরপর চলে আসত মালদার কালিয়াচকে।কালিয়াচকে ফিনিশড প্রোডাক্ট অর্থাৎ ব্রাউন সুগার তৈরির পর তা ছড়িয়ে দেওয়া হত দেশের বিভিন্ন প্রান্তে। ​মাদক মুক্ত সমাজ গড়তে মালদা পুলিশের এই তৎপরতা সত্যিই প্রশংসনীয়। এই চক্রের সাথে আর কে কে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। ধৃতদের আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নিয়ে আকাশ পথে এই চক্রকে ভাঙতে তৎপর মালদা পুলিশ।

মালদা জেলায় একের পর এক মাদক পাচারকারীদের চক্র ধরা পড়ছে। এর আগে মহিলাদের কোলে শিশু দিয়ে মাদক পাচার করা হচ্ছিল। সেই চক্র ধরা পড়েছে। সড়ক পথের বদলে জলপথে নৌকোর মাধ্যমে মাদক পাচার করা হচ্ছিল। সেই চক্রকে ধরতে ও পুলিশ সক্ষম হয়েছে। সীমান্তবর্তী মালদা এলাকায় নানা ভাবে মাদক বাজারের ছক কষছে কারবারিরা। পুলিশ একের পর এক অভিযান চালিয়ে সেই চক্রগুলিকে ধরতে সক্ষম হচ্ছে।

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর