অন্তর্ঘাতের আশঙ্কা, সরকারি গাড়ি-চালক নিচ্ছেন না তারেক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশে ফেরার পরে প্রধানমন্ত্রীর কুর্সিতে বসলেও প্রশাসনে থাকা জামায়াতপন্থীদের পুরোপুরি বিশ্বাস করতে পারছেন না তারেক রহমান। তাই সরকারের দেওয়া গাড়ি প্রত্যাখান করলেন। প্রধানমন্ত্রী হিসাবে নিজের সাদা টয়োটা গাড়িতেই যাতায়াত করার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু সরকারি গাড়ি-ই যে নিচ্ছেন না, তা নয়। সরকারি কোনও চালক কিংবা সরকারের দেওয়া জ্বালানিও না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল মঙ্গলবার বিকেলেই দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন খালেদা পুত্র। প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পরেই প্রশাসনের তরফে তার জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু সেই গাড়িতে না চড়ে নিজের গাড়িতেই সংসদের দক্ষিণ প্লাজা থেকে বাড়ি ফিরেছিলেন। বুধবার সকালে নিজের সাদা টয়োটা গাড়িতে চেপে প্রথমে সাভারের জাতীয় স্মৃতিসৌধে যান। সেখান থেকে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে গিয়ে বাবা ও মায়ের সমাধিতে বিশেষ প্রার্থনা জানান। এর পর পৌঁছন সচিবালয়ে। মন্ত্রিসভার বৈঠক শেষে নিজের ব্যক্তিগত গাড়িতেই বাড়ির উদ্দেশে রওনা দেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সরকারি গাড়ি, সরকারি চালক ও জ্বালানি না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক। শুধু তাই নয়, তাঁর যাতায়াতের জন্য যাতে অকারণে যানজটের সৃষ্টি না হয়, তার জন্য কনভয়ে থাকা গাড়ির সংখ্যা কমানোরও নির্দেশ দিয়েছেন। এতদিন প্রধানমন্ত্রীর কনভয়ে ১৩ থেকে ১৪টি গাড়ি থাকত। সেই সংখ্যা কমিয়ে চার করা হয়েছে। রাজধানীতে প্রধানমন্ত্রীর যাত্রাপথে সড়কের দুই ধারে পোশাকধারী পুলিশের যে ব্যারিকেড করা হয় তা বন্ধ করতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

লাগাতার অত্যাচার, খেতে না দেওয়া, সন্তানের বিরুদ্ধে পুলিশে দ্বারস্থ বৃদ্ধ দম্পতি

‘নেতাজিকে ‘অসম্মানে’ কঠোর পদক্ষেপ’, পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর, গ্রেফতার হবেন অনন্ত মহারাজ?

জেলেই মারা গিয়েছেন ইমরান খান! বিস্ফোরক দাবি সাংবাদিকের, তবে সত্যিটা কী?

৭৮ বছর আগে মুক্তি পেয়েছিল দেশের প্রথম দেশাত্মবোধক গান, অভিনয় করেছিলেন দিলীপ কুমার

তৃণমূল জমানার সমস্ত ওবিসি শংসাপত্র বাতিল করল কলকাতা হাই কোর্ট

আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে সীমান্তে ম্যারাথনের আয়োজন বিএসএফের

নগদ টাকা কাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন বিচারপতি যশবন্ত ভার্মা, সংসদীয় প্যানেলের রিপোর্টে চাঞ্চল্য

৯,৭৬৬ পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি SBI-এর, জেনে নিন শেষ আবেদনের তারিখ

গভীর নিম্নচাপের জেরে ভাসতে চলেছে কলকাতা, প্রবল দুর্যোগের পূর্বাভাস

প্রাক্তন বিধায়কদের পেনশন বেড়ে দ্বিগুন হচ্ছে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

পাপ থেকে বাঁচতে গীতা পড়তে হবে, আদ্যাপীঠে পুজো দিয়ে বললেন শুভেন্দু

ডিপো থেকে নতুন বাস চুরি করতে গিয়ে পাংচার টায়ার, চোররা যা করল শুনে অবাক হবেন…

বাব-এল মান্দেবে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৬, আহত ১০

মেয়াদ শেষের আগে হঠাৎ পদত্যাগ করলেন টাটা সন্সের চেয়ারম্যান, নেপথ্যে কোন কারণ?