খোরপোশ বাড়াতে হবে, ৪ লাখে নারাজ হাসিন, শামির কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধি: ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ফের আইনি জটিলতার দিকে মোড় নিল টিম ইন্ডিয়ার তারকা পেসার মহম্মদ শামির ক্ষেত্রে। খোরপোশ ও বিচ্ছেদ সংক্রান্ত একাধিক মামলায় এইবার তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টে চলমান মামলাগুলি দিল্লিতে স্থানান্তরের আবেদন করেছিলেন তাঁর স্ত্রী হাসিন জাহান। একই সঙ্গে মাসিক খোরপোশের অঙ্ক ৪ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করার দাবিও তোলেন তিনি। সেই আবেদনের প্রেক্ষিতেই শামির জবাব জানতে চেয়ে নোটিস জারি হয়েছে।

শামি ও হাসিন জাহানের দাম্পত্যে ফাটল ধরার পর থেকেই তাঁদের কন্যা মায়ের কাছেই রয়েছে। আলাদা থাকা শুরু করে পর থেকে শামি ও তাঁর পরিবারের বিরুদ্ধে মানসিক ও শারীরিক হেনস্থার অভিযোগ তোলেন হাসিন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে ২০২৫ সালের জুন মাসে কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছিল প্রতি মাসে ৪ লক্ষ টাকা করে খোরপোশ দিতে হবে শামিকে। এই অর্থের মধ্যে দেড় লক্ষ টাকা ছিল হাসিন জাহানের ব্যক্তিগত মাসিক খরচের জন্য, আর বাকি অংশ নাবালিকা মেয়ের দেখভালের জন্য নির্ধারিত।

আরও পড়ুন: অর্ধশতরান শিবমের, নেদারল্যান্ডসকে ১৯৪ রানের লক্ষ্য দিলেন সূর্যরা

তাঁদের কন্যা মায়ের কাছেই রয়েছে। আলাদা থাকা শুরু করে পর থেকে শামি ও তাঁর পরিবারের বিরুদ্ধে মানসিক ও শারীরিক হেনস্থার অভিযোগ তোলেন হাসিন। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে ২০২৫ সালের জুন মাসে কলকাতা হাই কোর্ট নির্দেশ দিয়েছিল প্রতি মাসে ৪ লক্ষ টাকা করে খোরপোশ দিতে হবে শামিকে। এই অর্থের মধ্যে দেড় লক্ষ টাকা ছিল হাসিন জাহানের ব্যক্তিগত মাসিক খরচের জন্য, আর বাকি অংশ নাবালিকা মেয়ের দেখভালের জন্য নির্ধারিত।

তবে এই অঙ্কে সন্তুষ্ট নন হাসিন জাহান। তাঁর দাবি, শামি নিজের মেয়ের প্রয়োজন যথাযথভাবে পূরণ না করে অন্যত্র খরচ করছেন। সেই কারণে তিনি মাসিক খোরপোশ ১০ লক্ষ টাকা করার আবেদন জানান। পাশাপাশি তিনি সুপ্রিম কোর্টে আরেকটি আবেদন করে কলকাতা থেকে মামলাগুলি দিল্লিতে সরানোর দাবি তোলেন। তিনি বলেন, বর্তমানে তিনি দিল্লিতে স্থায়ীভাবে বসবাস করছেন এবং মেয়ের পড়াশোনার কারণেই কলকাতা ছেড়েছেন। তাই নিয়মিত যাতায়াতের অসুবিধার কথা তুলে ধরে দিল্লিতে মামলার শুনানি চান তিনি। অন্যদিকে, হাসিনের আবেদনে উল্লেখ করা হয়েছে যে, শামি পেশাগত কারণে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। ফলে দিল্লিতে হাজিরা দেওয়াটা তাঁর পক্ষে কঠিন হওয়ার কথা নয়। এই সমস্ত যুক্তি-তর্ক খতিয়ে দেখে আগামী দিনে কী সিদ্ধান্ত নেয় সর্বোচ্চ আদালত, সেদিকেই এখন নজর।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত