রণবীর সিংকে খুনের হুমকি, বিষ্ণোই গ্যাংয়ের হ্যারি বক্সারের বিরুদ্ধে লুকআউট নোটিশ মুম্বই পুলিশের

Share:

নিজস্ব প্রতিনিধি: বলিউড অভিনেতা রণবীর সিং-কে হুমকি দেওয়ার অভিযোগে বড়সড় পদক্ষেপ নিল মুম্বই পুলিশ। এই ঘটনায় কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত হরিচন্দ্র ওরফে হ্যারি বক্সারের বিরুদ্ধে লুক আউট সার্কুলার (LOC) জারি করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। সংবাদ সংস্থা সূত্রে খবর, অভিনেতার ম্যানেজারের কাছে পাঠানো হুমকিমূলক ভয়েস নোট এবং চাঁদাবাজির অভিযোগের প্রাথমিক তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তদন্তকারীদের মতে, হুমকির ভয়েস নোটটি একটি মার্কিন ফোন নম্বর থেকে পাঠানো হয়েছিল। সেখানে নিজেকে ‘হ্যারি বক্সার’ পরিচয় দিয়ে প্রেরক ২০ কোটি টাকা মুক্তিপণ দাবি করে। এর আগেও বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে যুক্ত কয়েকজনের তরফে রণবীর সিংকে মৃত্যুর হুমকি ও বিপুল অঙ্কের চাঁদা চাওয়া হয়েছিল বলে পুলিশ সূত্রে দাবি। হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিনেতার ম্যানেজারের নম্বরে এই অডিও বার্তাটি আসে।

আরও পড়ুন: ৩৩ শিশুকে যৌন নির্যাতনের দায়ে উত্তরপ্রদেশের দম্পতিকে ‘মৃত্যুদণ্ড’র আদেশ আদালতের

মুম্বই ক্রাইম ব্রাঞ্চ ইতিমধ্যেই ভয়েস নোটটি পাঞ্জাব ও হরিয়ানার সংশ্লিষ্ট সংস্থার কাছে যাচাইয়ের জন্য পাঠিয়েছে। পাশাপাশি যে বিদেশি নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছে, তার প্রযুক্তিগত তথ্য সংগ্রহে মার্কিন আধিকারিকদের সঙ্গেও যোগাযোগ শুরু হয়েছে। প্রাথমিক অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভয়েস নোটে শোনা কণ্ঠস্বর হ্যারি বক্সারের সঙ্গে মিল রয়েছে, যদিও পুলিশ জানিয়েছে-চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে আরও প্রমাণ প্রয়োজন।

পুলিশ আরও জানিয়েছে, সম্প্রতি পরিচালক রোহিত শেঠি-র বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনার পরেই এই হুমকি আসে, যা উচ্চপর্যায়ের ব্যক্তিদের লক্ষ্য করে ভয় দেখানোর একটি ধারাবাহিকতার ইঙ্গিত দিচ্ছে। পরিস্থিতির গুরুত্ব বুঝে রণবীর সিংয়ের বাড়ির চারপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে এফআইআর দায়ের হয়নি, তবু ডিজিটাল ও ফরেনসিক প্রমাণ খতিয়ে দেখে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

বুধের ভোরে ‘মরুর শিয়াল’ আলজেরিয়ার বিরুদ্ধে মাঠে নামছে বিশ্বজয়ী আর্জেন্টিনা

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিনিয়োগ করতে চেয়ে যোগাযোগ করেছেন ৪২ শিল্পপতি’, দাবি শিল্পমন্ত্রী তাপসের

‘পুষ্পা’ জাহাঙ্গিরের মুক্তির দাবি জানাতে গিয়ে আধা সেনার তাড়া, পুকুরে ঝাঁপিয়ে রক্ষা বিক্ষোভকারীদের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র

রক্তে ভেসে যাওয়া মেঝেতে পড়ে মধুচন্দ্রিমায় যাওয়া তথ্য-প্রযুক্তি কর্মীর নগ্ন দেহ, ভয়ঙ্কর ঘটনা…