গলা ধাক্কা খাওয়ার আগেই সরে দাঁড়ালেন পাক এজেন্ট ঢাকার পুলিশ কমিশনার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ক্ষমতায় আসার পর থেকেই দেশের একাধিক ক্ষেত্রকে ঢেলে সাজাতে শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশকে ঘুণ পোকার মত নষ্ট করার মূলে থাকা ইউনূসের নিয়োগ করা  প্রশাসনিক কর্তাদের একে একে সরিয়ে দিচ্ছেন তারেক । শীর্ষ পদে একাধিক রদবদল করেছেন। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এবার  গলা ধাক্কা দেওয়ার আগে পুলিশ প্রশাসনের রদবদলের মধ্যে   ইস্তফা দিলেন ঢাকার পুলিশ কমিশনার শেখ মহম্মদ সাজ্জাত আলী। 

মহম্মদ সাজ্জাত আলী ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পুলিশ সদর দপ্তরে চিঠি পাঠিয়েছেন  বলে জানা গিয়েছে। কেমন এমন পদক্ষেপ সেই বিষয়ে তিনি জানিয়েছেন,  “আগামী নভেম্বর পর্যন্ত আমার চুক্তির মেয়াদ আছে। তবে আমি আজ অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছি।” পুলিশের ডিরেক্টর জেনারেলের পদে পরিবর্তন আসার পরদিনই সরে যাওয়ার কথা জানালেন ডিএমপি কমিশনার। অনেকেই বলছেন, তাঁকে তারেক রহমানের সরকার সরিয়ে দেবে এই আঁচ পেয়ে সম্মান বাঁচাতে আগে থেকেই পদত্যাগ করেছেন। 

প্রসঙ্গত, রাজাকার মুহাম্মদ ইউনূসের নিয়োগ করা বাংলাদেশ পুলিশের প্রধান তথা জামায়াতের ক্যাডার বাহারুল আলমকে বরখাস্ত  করেন তারেক রহমানের সরকার। তার জায়গায় বাংলাদেশ পুলিশের নয়া আইজিপি  হয়েছেন আলী হোসেন ফকির। ১৫তম বিসিএস ক্যাডারের আধিকারিক আলী হোসেন বর্তমানে এপিবিএনের প্রধানের দায়িত্বে রয়েছেন। অতিরিক্ত মহাপরিদর্শক থেকে পদোন্নতি দিয়ে তাঁকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 

আরও পড়ুন: বাংলাদেশকে জোর ধাক্কা সৌদি আরবের, ডিম-মুরগি আমদানিতে নিষেধাজ্ঞা জারি

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পরেই সেনা বাহিনী, বিচার বিভাগ ও প্রশাসনকে পাকিস্তানি এজেন্টদের কবল মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। গত রবিবারই সেনার শীর্ষ পর্যায়ের পদে ব্যাপক রদবদল ঘটিয়েছিলেন।সেনার দ্বিতীয় ক্ষমতাশালী তথা পাকিস্তানপ্রমী কামরুল হাসানকে সেনা বাহিনী থেকে সরিয়ে দিয়েছিলেন। এদিন সকালেই আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলির পদ থেকে গলা ধাক্কা দিয়েছিলেন আর বদর ( এবি পার্টি) নেতা তথা আইএসআইয়ের এজেন্ট তাজুল ইসলামকে। তার কয়েক ঘণ্টার মধ্যে ঘাড় ধাক্কা দিলেন ১২ সচিবকে। এই মুক্তিযুদ্ধ বিরোধী পাকিস্তানি দালালদের মধ্যে রয়েছেন খোদ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাইফুল আলম পান্না। আইএসআইয়ের নির্দেশে এদের চুক্তিভিত্তিক নিয়োগ করেছিলেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা তথ্য পাকিস্তানি এজেন্ট মোল্লা মুহাম্মদ ইউনূস।

দিওয়ালি উপহার মোদি সরকারের, কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বাড়ল ৩ শতাংশ

ভাবা’র লোভনীয় চাকরি ছেড়ে সন্যাস জীবনকেই বেছে নিলেন M.Tech পাস যুবক

স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নিহত ৪৬, বন্ধ করা হল রেল পরিষেবা

মদ্যপ অবস্থায় উল্টোদিক ধরে গাড়ি নিয়ে ছুটছেন মহিলা কনস্টেবল, ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল

গাইঘাটায় ধানক্ষেত থেকে উদ্ধার প্রাক্তন পঞ্চায়েত সদস্যার স্বামীর গলাকাটা দেহ, ধৃত ১

কলকাতা-হাওড়ার পুরভোটে নজর, ফের বাংলায় আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক