দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

প্রধান বিচারপতির তীব্র তিরস্কারের পরেই NCERT-এর বই থেকে সরছে বিচার বিভাগের দুর্নীতির অংশ

নিজস্ব প্রতিনিধি: এনসিইআরটি (NCERT)-র পাঠ্যপুস্তকে বিচারব্যবস্থায় দুর্নীতি নিয়ে চ্যাপ্টার থাকার ক্ষোভ প্রকাশ করেছিল শীর্ষ আদালত। এই বিষয়ের  কড়া সমালোচনা করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্ত মঙ্গলবার  বলেছিলেন এটি বিচার ব্যবস্থার উপরে পরিকল্পিত আক্রমণ। এই বিষয় নিয়ে দেশ জুড়ে উঠেছিল ঝড়। সূত্রের খবর প্রধান বিচারপতির তিরস্কারের পরেই NCERT-এর বই থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বিচার বিভাগের দুর্নীতির অংশ ।  

সূত্র জানিয়েছে, NCERT বলেছে, এই বিভাগটি “লেখা উচিত হয়নি”, এবং তারা ঘোষণা করেছে যে এই ধরণের দিকগুলি তুলে ধরা “উপযুক্ত নয়” এবং পরিবর্তে “অনুপ্রেরণামূলক জিনিস” লেখা উচিত ছিল। এইই বিষয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি বিআর গাভাইও। প্রাক্তন প্রধান বিচারপতি ২০২৫ সালের জুলাইয়ে মন্তব্য করেছিলেন, বিচার বিভাগের মধ্যে দুর্নীতি এবং অসদাচরণের ঘটনাগুলি জনসাধারণের আস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। এই নিয়ে বর্তমান প্রধানবিচারপতি কঠোর ভাষায় বলেন, “সুপ্রিম কোর্ট কাউকে প্রতিষ্ঠানের (বিচারব্যবস্থা) সততা নিয়ে প্রশ্ন তুলতে বা অবমাননা করতে দেবে না”।  

আরও পড়ুন: পরীক্ষা দেওয়ার মাঝেই খাতায় মুখ গুঁজে পড়ল অষ্টম শ্রেণির পড়ুয়া, নিমিষেই সব শেষ

শীর্ষ আদালত কোনওভাবে বিচারব্যবস্থার উপরে কোনও আক্রমণ মানবে না বলে সাফ জানিয়ে দেন প্রধান বিচারপতি। এনসিইআরটি-র পাঠ্য পুস্তকে এই চ্যাপ্টার যোগ প্রসঙ্গে প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “এটা বিচারব্যবস্থার উপরে পরিকল্পিত আক্রমণ লাগছে। আমরা কাউকে বিচার ব্যবস্থাকে টার্গেট বানাতে দেব না।” এই প্রসঙ্গ নিয়ে সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি বলেন, “এমনভাবে এটা করা হয়েছে যেন শুধু বিচারব্যবস্থাতেই দুর্নীতি হয়। কোনও রাজনীতিবিদ, মন্ত্রী, আমলা বা কারোর উল্লেখ নেই। অন্য জায়গাতেও তো দুর্নীতি রয়েছে”। উত্তরে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “সাংবিধানিক অখণ্ডতাই বই থেকে মিসিং।” মঙ্গলবার আইনজীবী কপিল সিবল শীর্ষ আদালতে এই প্রসঙ্গ তুলে বলেন, “এই প্রতিষ্ঠানের সিনিয়র সদস্য হিসাবে আমরা অত্যন্ত ডিসটার্বড এই বিষয় নিয়ে।”

Published by:

Share Link:

More Releted News:

পেটিএম পেমেন্টস ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল রিজার্ভ ব্যাঙ্ক, গ্রাহকদের টাকা সুরক্ষিত?

মুখ্যমন্ত্রীর ফোন ধরলেন না আপ ছেড়ে বিজেপিমুখী হরভজন সিংহ

লখনউয়ের গুরুকুলে ১১ বছরের ছাত্রকে পিটিয়ে হত্যা, গ্রেফতার অধ্যক্ষ ও তাঁর প্রেমিকা

হানা দিয়েছিল ইডি, রাঘব চাড্ডার সঙ্গে বিজেপিতে সামিল হলেন অশোক মিত্তালও

শেয়ার বাজারে অব্যাহত রক্তক্ষরণ, ১০০০ সূচক কমল সেনসেক্স

জগন্নাথ দেবের মন্দিরের প্রহরী খুন! উধাও দানবাক্সের টাকা, নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ