আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘বিয়ের জন্য পাত্রী জোগাড় করে দিন ম্যাডাম’, জেলাশাসকের কাছে আবদার যুবকের

নিজস্ব প্রতিনিধি: কে বলল, সরকারি কর্মসূচিতে শুধু রামগরুড়ের ছানাদের-ই দেখা পাওয়া যায়। গুরুগম্ভীর আলোচনা হয়? অতি জরুরি বিষয় নিয়েই প্রশাসনের শীর্ষ আমলাদের কাছে দরবার করা যায়? সম্প্রতি উত্তরাখণ্ডের পৌরি গাড়োয়াল জেলার জেলাশাসক স্বাতী ভাদোরিয়ার ‘আম দরবার’-এ এমন ঘটনা ঘটেছে যে উপস্থিত সবার হাসতে হাসতে পেটে খিল লাগার উপক্রম হয়েছিল। ইতিমধ্যেই সমাজমাধ্যমে ওই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। কী ঘটেছিল?

তাহলে খুলেই বলা যাক। স্থানীয় মানুষের অভাব অভিযোগ শুনতে নিজের দফতরে ‘আম দরবার’-এর আয়োজন করেছিলেন পৌরি গাড়োয়ালের জেলাশাসক স্বাতী ভাদোরিয়া। সাধারণ মানুষের নানা অভাব-অভিযোগের কথা মনোযোগ দিয়ে শুনছিলেন। পাশে থাকা আধিকারিকরা গম্ভীরভাবে-ই খাতায় নোট নিচ্ছিলেন। সব ঠিকঠাকই চলছিল। ঠিক সেই মুহুর্তেই হাজির হলেন এক যুবক।

জেলাশাসক জানতে চাইলেন, ‘আপনার কি অভিযোগ রয়েছে’। প্রথমে খানিকটা সিরিয়াসলি ওই যুবক বলেন, ‘ম্যাডাম, পানীয় জলের সঙ্কট রয়েছে। ঠিকমতো পানীয় জল পাচ্ছি না।’ ওই কথা শুনে আধিকারিকদের বিষয়টি নোট নিতে বলেন জেলাশাসক। ঠিক তখনই সবাইকে অবাক করে দিয়ে সপ্রতিভভাবে ওই যুবক বলেন, ‘ম্যাডাম, শুধু পানীয় জলের সঙ্কটেই ভুগছি না। আমার এখনও বিয়ে হয়নি। মনের মতো পাত্রী খুঁজে পাচ্ছি না। যদি এ বিষয়ে সাহায্য করেন…।’ ওই কথা শুনে হো-হো করে হেসে ফেলেন জেলাশাসক। অন্যান্য আধিকারিকরাও হাসি চেপে রাখতে পারেননি। গোটা হল ঘর জুড়েই হাসির কলরোল ওঠে। সেই রেশ খানিক থামার পরে জেলাশাসক বলেন, ‘আমি আপনার বিয়ের ব্যবস্থা করতে পারব না। তবে কথা দিচ্ছি, আপনার বাড়ি কিংবা এলাকায় পানীয় জলের কষ্ট দূর করে দেব।’

Published by:

Share Link:

More Releted News:

চাকরি ছাড়াই ঘরে বসে মোটা টাকা আয়! এই ব্যবসা করলে লক্ষ্মীলাভ অবধারিত

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি, জারি কমলা সতর্কতা!

স্বামী রাজের হয়ে ভোটপ্রচারে স্ত্রী শুভশ্রী

​’লরেন্স অফ পঞ্জাব’ মুক্তিতে স্থগিতাদেশ! বিতর্কের ঝড় উঠতেই ZEE5-কে কড়া নির্দেশ কেন্দ্রের

‘ওম পুরী আমার বোনের জীবন ধ্বংস করে দিয়েছে’, বিস্ফোরক অন্নু কাপুর

চেন্নাইয়ের সঙ্গে ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে নিয়ম ভঙ্গের অভিযোগ, মুখ খুললেন কোচ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ