শুভেন্দুর কাছে নতিস্বীকার জ্ঞানেশের! অপসারিত স্বরাষ্ট্রসচিবকে ভিন রাজ্যে পাঠানো হচ্ছে

Share:

নিজস্ব প্রতিনিধি: ভোট ঘোষণার পরই রাজ্যের প্রশাসনে বড়সড় রদবদল, আর তারই মধ্যে নতুন দায়িত্ব পেলেন অপসারিত স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মীনা। নির্বাচন কমিশন এবার তাঁকে অন্য রাজ্যে পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, মীনাকে তামিলনাড়ুর একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হচ্ছে। রবিবার বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই মধ্যরাতে তাঁকে স্বরাষ্ট্রসচিবের পদ থেকে সরিয়ে দেওয়া হয়।একই রাতে রাজ্যের মুখ্যসচিব পদ থেকেও সরানো হয় নন্দিনী চক্রবর্তীকে। তাঁর জায়গায় নতুন মুখ্যসচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে দুষ্মন্ত নারিওয়ালাকে। পাশাপাশি, স্বরাষ্ট্রসচিব পদে আনা হয়েছে সংঘমিত্রা ঘোষকে।

আরও পড়ুন: নন্দীগ্রামে শুভেন্দুর বিরুদ্ধে তৃণমূলের বাজি বিজেপির দাপুটে নেতা? কে তিনি?

এই আকস্মিক প্রশাসনিক বদল ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর বিতর্ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে একে ‘মধ্যরাতের গুপ্ত-তাণ্ডব’ বলে কটাক্ষ করেছেন। তাঁর প্রশ্ন, “রাত সাড়ে ১২টায় এভাবে সরিয়ে দেওয়া হল! এটা কি মগের মুলুক?”

ভোটের আগে রাজ্যের প্রশাসনে একের পর এক রদবদল, এবার পুলিশের শীর্ষপদেও বড় পরিবর্তন আনল নির্বাচন কমিশন। সোমবার রাজ্য পুলিশের সর্বোচ্চ স্তরে একাধিক পদে নতুন নিয়োগ করা হয়েছে। ডিজি, কলকাতার পুলিশ কমিশনার (সিপি) এবং এডিজি (আইনশৃঙ্খলা) পদে নতুন আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করে একই দিন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে, ২০২১ ও ২০২৪ সালের নির্বাচনের পরবর্তী হিংসার ঘটনাকে ঘিরে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের তালিকা চেয়ে পাঠিয়েছে কমিশন। এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন, শুধু পদ থেকে সরানোই যথেষ্ট নয়, তাঁদের অন্য রাজ্যে পাঠানো উচিত। উল্লেখযোগ্যভাবে, তাঁর এই মন্তব্যের পরদিনই অপসারিত স্বরাষ্ট্রসচিবকে ভিনরাজ্যে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে পাঠানোর সিদ্ধান্ত জানায় নির্বাচন কমিশন। ফলে গোটা ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

‘একটা সাপ মানুষের ছদ্মবেশে ঘুরে বেড়াচ্ছিল..’, কাকে নিশানা বাবুল সুপ্রিয়ের

অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকেছে অ্যাকাউন্টে, ১৫০ পদ্মের মালা পরিয়ে শুভেচ্ছা বিধায়ককে

টিআরপি-তে বড় রদবদল, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে শীর্ষে ‘জোয়ার ভাঁটা’

‘সুন্দরী হয়েও কেন হাসেন না’, ক্ষেপে মহিলা সাংবাদিকের উপরে চড়াও হলেন ট্রাম্প

দীর্ঘদিনের স্বপ্নপূরণ! দন্ডি কেটে ‘নৈহাটির বড়মার’ কাছে বর্ধমানের বিজেপি কর্মী

টেকনিশিয়ান স্টুডিওতে ধুন্ধুমার কাণ্ড, কলাকুশলীদের উপর ডিম, ইটবৃষ্টি, কারণ কী?

আফগানিস্তানের বিপক্ষে কোহলির জায়গায় খেলবেন কে? দৌড়ে এগিয়ে দুই তারকা

‘বাপ-বেটা চোর’, সন্দীপন সাহার বাড়ির সামনে শ্লোগান স্থানীয়দের, সামিল বিজেপি কর্মীরাও

পদত্যাগ করলেন বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তী

গ্রেফতার হবেন মমতা? দেশবিরোধী মন্তব্যের অভিযোগে ফের দায়ের এফআইআর

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

মদের নেশায় হাসপাতালে পুলিশ অফিসারকে চড়! ভাইরাল ভিডিও ঘিরে চাঞ্চল্য

ভয়ে খাটের তলায় মাথাভাঙার তৃণমূল নেতা, কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেফতার

দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম! হাড় মজবুত রাখতে বানিয়ে নিন রাগি গন্ড পোরিজ