চুল ভাল রাখতে স্ট্রেটনার ব্যবহারের আগে এই নিয়মগুলো মানছেন তো?

Share:

নিজস্ব প্রতিনিধি: কোঁকড়ানো বা ঢেউ খেলানো চুলে আলাদা সৌন্দর্য থাকলেও, মাঝে মাঝেই মনের খেয়ালে স্ট্রেট, মসৃণ চুলের লুক ট্রাই করতে ইচ্ছে হয়। আর সেই ইচ্ছা পূরণে অনেকেই ভরসা রাখেন হেয়ার স্ট্রেটনারের উপর। কয়েক মিনিটেই চুল হয়ে যায় একেবারে সোজা ও ঝরঝরে। কিন্তু জানেন কি, ভুল পদ্ধতিতে স্ট্রেটনার ব্যবহার করলে চুলের মারাত্মক ক্ষতি হতে পারে? সামান্য কিছু ভুলই চুলকে করে তুলতে পারে রুক্ষ, ভঙ্গুর এবং প্রাণহীন।

স্নানের পর ভেজা চুলে অনেকেই তাড়াহুড়ো করে স্ট্রেটনার ব্যবহার করেন-যা একেবারেই ঠিক নয়। চুলে সামান্য আর্দ্রতা থাকলেও সরাসরি তাপ প্রয়োগ করলে তা চুলের ভেতরের জলে বাষ্প তৈরি করে। এই বাষ্প চুলের গঠনের মধ্যে আটকে গিয়ে ‘বাবল হেয়ার’ সমস্যার সৃষ্টি করে, ফলে চুল দুর্বল হয়ে পড়ে এবং মাঝখান থেকেই ভেঙে যেতে শুরু করে। পাশাপাশি চুলে ফ্রিজিনেসও বাড়ে।

আরও পড়ুন: ভুলে যাবেন চিংড়ির পদ, গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন এঁচোড়ের মালাইকারি

তাই স্ট্রেটনার ব্যবহারের আগে চুল পুরোপুরি শুকনো হওয়া জরুরি। প্রথমে শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করে চুল পরিষ্কার করতে হবে। এরপর প্রাকৃতিকভাবে বা প্রয়োজনে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে নিতে পারেন। স্টাইলিংয়ের আগে অবশ্যই হিট প্রোটেক্টর ব্যবহার করা উচিত, যা তাপের ক্ষতিকর প্রভাব থেকে চুলকে রক্ষা করে।

স্ট্রেটনারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করাও খুব গুরুত্বপূর্ণ। পাতলা চুলের ক্ষেত্রে ১৮০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা রাখা ভালো। মাঝারি ঘনত্বের চুলের জন্য ২০০ ডিগ্রি পর্যন্ত এবং ঘন বা মোটা চুলের ক্ষেত্রে সর্বোচ্চ ২২০ ডিগ্রি সেলসিয়াস ব্যবহার করা যেতে পারে। এর বেশি তাপ চুলের স্বাভাবিক আর্দ্রতা ও তেল নষ্ট করে দেয়।

অপেক্ষার অবসান! নতুন মুক্তির তারিখ ঘোষণা ‘টক্সিক’-এর

তিস্তা নদী তীরবর্তী এলাকায় বন্যার লাল সর্তকতা জারি,ডুয়ার্সের হলংয়ে অস্থায়ী সেতু ভেসে গেল

‘৪০ কোটির বিনিময়ে মমতার সঙ্গে গদ্দারি!’, বিতর্কিত মন্তব্যের জন্য মহুয়ার বিরুদ্ধে মামলার পথে কাকলিরা

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

পরীমণির সঙ্গে সম্পর্ক ঘুচিয়ে বিয়ে করছেন শেখ সাদী, পাত্রী কে?

‘মা বাঁচাও’, বেওয়ারিশ গরুর বেপরোয়া হামলা থেকে বাঁচতে আর্ত চিৎকার শিশুর

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম