রাহুল কাণ্ডে ন্যায় বিচারের দাবি, টলিপাড়ায় বন্ধ হচ্ছে শুটিং

কলাকুশলীদের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে শুটিং।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলাকুশলীদের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে শুটিং, সিদ্ধান্ত আর্টিস্ট ফোরামের। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যু কেউ মানতে পারছে না। ২৯ মার্চ শুটিংয়ে ঠিক কী হয়েছিল, তা জানতে চায় গোটা টলিউড। কীভাবে সকলের মাঝে রাহুল তালসারিতে শুটিং শেষে সমুদ্রে তলিয়ে গেল, যথেষ্ট নিরাপত্তা মেনে শুটিং হয়েছিল কিনা, সবটা জানতে চায় টলিউডের সিংহভাগ তারকারা। গতকাল রাহুলের মৃত্যুতে বিচার চাইতে একজোট হয়ে মিছিল করে টলিউডের সিংহভাগ তারকারা। তদন্তের দাবিতে রিজেন্ট পার্ক ও তালসারিতে এফআইআর দায়ের করা হয়েছে। এই মর্মে এবার অনির্দিষ্টকালের জন্যে বন্ধ হচ্ছে সমস্ত শুটিং। আগামী মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতির ঘোষণা টলিপাড়ায়। রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় টেকনিশিয়ানস স্টুডিয়োয় বৈঠকের পর এমনটাই ঘোষণা করল আর্টিস্ট ফোরাম। কলাকুশলীদের সুরক্ষার দাবিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে আর্টিস্ট ফোরামের তরফ থেকে।

পাশাপাশি আরও জানানো হয়েছে, যতদিন না শুটিং সেটে পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করা হচ্ছে, ততদিন পর্যন্ত এই কর্মবিরতি চলবে। আজ এই বৈঠকে উপস্থিত ছিলেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক গঙ্গোপাধ্যায় শান্তিলাল মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, যিশু সেনগুপ্ত, রূপাঞ্জনা মিত্র, বিদীপ্তা চক্রবর্তী-সহ টলিউডের আরও অনেকে। ছিলেন অভিনেতার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারও। যৌথ আলোচনায় কর্মবিরতির ঘোষণা করা হয়েছে। এদিন আর্টিস্ট ফোরামের বৈঠকে ছিল ফেডারেশনও। বৈঠকে শিল্পীদের সুরক্ষার দাবি তুলেছে ফেডারেশন। রাহুলের মৃত্যুর বিচার চাইতে শনিবার বিকেলে পথে নেমেছিলেন টলিউডের সিংহভাগ তারকারা। এখনও সকলের মনে একটাই প্রশ্ন, কেন অকালেই চলে যেতে হল রাহুলকে? এরপরে রিজেন্ট পার্ক থানায় FIR দায়ের করা হয় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে। ওই দিনই মাঝরাতে কলকাতা থেকে তালসারি থানায় গিয়ে এফআইআর দায়ের করেন রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সেই সময়ে তাঁকে আগলে রেখেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণারা।

এরপর রবিবার সন্ধে আবারও একজোট হল টলিপাড়া। যেখানে বলা হয়েছে, যতক্ষণ পর্যন্ত তাঁদের নিরাপত্তা সুরক্ষিত হচ্ছে, ততক্ষণ স্টুডিও পাড়ায় লাইট ক্যামেরা অ্যাকশন হবে না। কলাকুশলীদের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হচ্ছে শুটিং। আর্টিস্ট ফোরাম রাহুলের পরিবারের পাশে ছিল, আছে এবং থাকবে। আর এই সিদ্ধান্ত আর্টিস্ট ফোরামের চার হাজার সদস্য, ফেডারেশনের সাত হাজার টেকনিশিয়ান সদস্য-সহ সকলের। বৈঠক শেষে শান্তিলাল বলেছেন, ‘নিরাপত্তা এবং আমাদের সকলের জীবন রক্ষার জন্য এই লড়াই শুরু হল। এখনও নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা। শুটিংয়ে বেরোচ্ছি, ফিরতে পারব কি না বুঝতে পারি না। রাহুল আমাদের শিখিয়ে দিয়ে গিয়েছে। তাই মঙ্গলবার সকাল থেকে আমরা কর্মবিরতি পালন করব।’ প্রসেনজিৎও একই সুরে বলেন, ‘শিল্পী, কলাকুশলী এবং প্রত্যেকের কাজের সময়ে সুরক্ষা দরকার। নিরাপত্তা বাধ্যতামূলক।’

দক্ষিণেশ্বরে মদন মিত্রের গাড়িতে হামলার অভিযোগ! ছোড়া হল ডিম

সিলিন্ডার পিছু ২৯ টাকা দাম বাড়ল গৃহস্থের রান্নার গ্যাসের

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ