গিল-বাটলার-সুন্দরের ঝোড়ো ব্যাটিং, ২১০ রান তুলল গুজরাত

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অধিনায়ক শুভমন গিল-জস বাটলার ও ওয়াশিংটন সুন্দরের অর্ধশতরানের দৌলতে বুধবার (৮ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করাল গুজরাত টাইটান্স। প্রথমে ব্যাট করে চার উইকেট হারিয়ে ২১০ রান তুলেছেন শুভমনরা।

রাজধানীর অরুণ জেটলি স্টেডিয়ামে এদিন টস জিতে গুজরাতকে প্রথমে ব্যাট করতে পাঠান দিল্লির অধিনায়ক অক্ষর পটেল। চোট সারিয়ে এদিন ফের দলের হয়ে গোড়াপত্তন করতে নামেন গুজরাত অধিনায়ক শুভমন গিল। যদিও শুরুটা খুব একটা ভাল হয়নি। তৃতীয় ওভারে মুকেশ কুমারের প্রথম বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাই সুদর্শন। তিনি করেন মাত্র ১২ রান। সেই ধাক্কা সামাল দেন শুভমন ও জস বাটলার। দুজনে পাল্টা আক্রমণের পথে হেঁটে স্কোর বোর্ড সচল রাখেন। পাওয়ার প্লে শেষে গুজরাতের রান দাঁড়ায় ৬৮। তিন নম্বরে নামা জস বাটলার মারমুখী মেজাজে খেলে ২৪ বলেই নিজের অর্ধশতরান পূর্ণ করেন। তবে অষ্টম ওভারে কুলদীপ যাদবের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন ইংলিশ ব্যাটার। আউটের আগে করে যান ২৭ বলে ৫২ রান।

এর পর শুভমন ও ওয়াশিংটন সুন্দর তৃতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান। ৯.৫ ওভারেই ১০০ রানের গণ্ডি পেরিয়ে যায় গুজরাত। ১৪তম ওভারে শুভমন গিলের ক্যাচ ফেলে দেন ডেভিড মিলার। তখন ৪৩ রানে ব্যাট করছিলেন গুজরাত অধিনায়ক। ১৩.৫ ওভারে দেড়শো রানের গণ্ডি টপকে যায় গুজরাত। ৩৩ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন গিল। অর্ধশতরানের পরে রণংদেহী মূর্তি ধারণ করেন তিনি। শেষ পর্যন্ত ১৮তম ওভারে লুঙ্গি এনগিডির বলে নীতীশ রানার হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান। সাজঘরে ফেরার আগে ৪৫ বলে ৭০ রান করেন গিল।

গুজরাত অধিনায়ক আউট হওয়ার পর দলকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ওয়াশিংটন সুন্দর। সতীর্থ গ্লেন ফিলিপসকে সঙ্গে নিয়ে দলকে ২০০ রানের গণ্ডি পার করিয়ে দেন। অর্ধশতরান পূর্ণ করার পরে শেষ ওভারে মুকেশ কুমারের বলে আউট হন সুন্দর। তিনি করেছেন ৩২ বলে ৫৫ রান। শেষ পর্যন্ত ফিলিপস ও রাহুল তেওয়াতিয়া দলকে ২১০ রানে পৌঁছে দেন। ফিলিপস ১৪ ও রাহুল ১ রানে অপরাজিত থাকেন। দিল্লির হয়ে মুকেশ কুমার ৫৫ রানে ২ উইকেট নিয়েছেন।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান