চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আজকের রাশিফল- মেষ থেকে মীন, কেমন কাটবে আজকের দিন?

নিজস্ব প্রতিনিধি: আজ রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬। কেমন কাটবে রাশিচক্রের সকল রাশির দিন। জেনে নিন-

মেষ : কর্মক্ষেত্রে কিছুটা উদ্বেগ। দুশ্চিন্তার মধ্যে দিয়ে সামান্য আর্থিক উন্নতি ও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। নিকট আত্মীয়ের ব্যাপারে দুশ্চিন্তা ও পরিবারে কারও সঙ্গে মতবিরোধ দেখা দেবে। বন্ধু সঙ্গ আনন্দ ও কোথাও আতিথ্যগ্রহণ করবেন। অযথা অর্থ ব্যয়।

বৃষ : কোনও ঘটনা মানসিক উদ্বেগ সৃষ্টি করলেও দিনটা আনন্দবর্ধক। কোনও সুসংবাদ লাভ হবে। বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে আতিথ্য গ্রহণ করবেন। কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ দেখা দেবে। আয় ও আর্থিকক্ষেত্র আশানুরূপ নয়না। অযথা অর্থব্যয়। নিকট ভ্রমণ যোগ।

মিথুন : কোন কর্মেই তেমন উৎসাহ পাবেন না। মানসিক উদ্বেগ ও দুশ্চিন্তা বর্তমান থাকবে। টুকটাক অর্থ হাতে এলেও আর্থিক টান থাকবে। শারীরিক আমেজ নষ্ট হবে। আয়ের ক্ষেত্র নৈরাশ্যজনক। ঘনিষ্ঠজনের জন্য দুশ্চিন্তা ও গৃহে মতবিরোধজনিত অশান্তি দেখা দেবে।

কর্কট : মানসিক দ্বিধা ও দ্বন্দ্বের মধ্যে দিনের অধিকাংশ সময় বিমূঢ় থাকবেন। দৈহিক সুস্থতা ও মেজাজ নষ্ট হবে। কর্মক্ষেত্র পূর্বের তুলনায় আংশিক শুভ হলেও মেজাজ পাবে না। আর্থিক টানাটানির অবসান ঘটবে। নতুন যোগাযোগ ও বন্ধুর সাহচর্য আনন্দ দেবে।

সিংহ : মানসিক অস্থিরতার মধ্যেও দিনটা আনন্দে কাটবে। কর্মক্ষেত্রের পরিবেশ উদ্বেগসূচক। টুকটাক কিছু অর্থ হাতে আসবে। কোনও চাঞ্চল্যকর সংবাদ পেতে পারেন। নিকট সম্পর্কের কারও সঙ্গে মতবিরোধ ও অকারণ কারও বিরক্তিভাজন হবেন।

কন্যা : দিনটা শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটাবে। বুদ্ধিজীবীদের কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ বৃদ্ধি। নিজ দোষে অর্থ কিংবা দ্রব্য ক্ষতি হতে পারে। অর্থলাভ ও কোনও বয়স্ক ব্যক্তির সাহায্য পাবেন। হঠাৎ কোনও বিবাদে জড়িয়ে পড়তে পারেন।

তুলা : দিনটা আনন্দের ইঙ্গিত দিলেও শেষভাগে পারিবারিক কোনও কারণে মানসিক অস্থিরতা ও দুশ্চিন্তার সৃষ্টি করবে। কর্মক্ষেত্র চলনসই। আর্থিক টানাটানির অবসান ও অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। নিকট কারও সঙ্গে মতবিরোধজনিত অশান্তির সৃষ্টি হবে। কর্মে অনিচ্ছা প্রকাশ পাবে।

বৃশ্চিক : দিনটায় দেহ ও মনের উপর চাপ সৃষ্টি হবে। ব্যবসায়ীদের কর্মক্ষেত্র সম্পর্কে দুশ্চিন্তা বাড়বে। কর্মপ্রার্থীদের কর্মলাভের সম্ভাবনা। আর্থিক দিক মধ্যম। পারিবারিক শান্তির কিছুটা ব্যাঘাত ঘটবে।

ধনু : দিনের প্রথমভাগে চিত্ত চঞ্চলতা বৃদ্ধি এবং শেষভাগ মানসিক আনন্দের মধ্যেই অতিবাহিত হবে। কর্মক্ষেত্র সবিশেষ উন্নত না হলেও যোগাযোগ আশাপ্রদ। কোনও গুণী বা বয়স্ক ব্যক্তির সান্নিধ্য লাভ, অন্যের গৃহে আতিথ্য গ্রহণ।

মকর: অস্বস্তি ও মানসিক অস্থিরতাপূর্ণ দিন। কর্মক্ষেত্র সামান্য উদ্বেগ সৃষ্টি করলেও টুকটাক অর্থাগমে বাধা নেই। অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। মানসিক উত্তেজনা বৃদ্ধির ফলে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন।

কুম্ভ : মানসিক দুর্বলতা ও অস্থিরভাব কাজকর্মের ক্ষতি করতে পারে। কর্মক্ষেত্র থাকবে চিন্তাপূর্ণ। শারীরিক দিক থেকেও তেমন কোনও আমেজ পাবেন না। কোনও নতুন যোগাযোগ উৎসাহ বৃদ্ধি করবে। অতিরিক্ত জেদ ক্ষতি করতে পারে। টুকটাক আঘাত ও রক্তপাত যোগ।

মীন : কর্মক্ষেত্রে বিশেষ কোনও পরিবর্তন হবে না। আর্থিক অবস্থা কোনওরকম চলনসই। মানসিক দিক থেকে সব সময়ই একটা প্রছন্ন উদ্বেগ আর দুশ্চিন্তা থাকবে। অযথা কারও সঙ্গে মনোমালিন্যের সৃষ্টি হবে। মানসিক উত্তেজনা আর চঞ্চলতা বাড়বে অতিমাত্রায়।

Published by:

Share Link:

More Releted News:

ভাগ্য বদলাবে অক্ষয় তৃতীয়ায়! গজকেশরী যোগের প্রভাবে এই রাশিদের ঘরে আসবে সুখ-সম্পদ

অক্ষয় তৃতীয়ায় ৫ টাকায় এই জিনিস কিনলেই মিলবে সারা বছরের ধন-সম্পদ!

অমাবস্যায় সূর্য-চন্দ্র-শনির সংযোগে বদলে যাবে কোণ ৪টি রাশির ভাগ্য?

ডাইনিং টেবিলে কী কী জিনিস রাখলেই বাড়ে ঋণ!জেনে নিন সেইগুলি?

শুক্রে নতুন ব্যবসায়িক চুক্তির সম্ভাবনা, তবে স্বাস্থ্যে জটিলতা দেখা দেবে, সাবধানে থাকুন…

বৈশাখী অমাবস্যায় বড় পরিবর্তন আনবে শনি , সতর্ক থাকুন এই ৪ রাশির জাতক-জাতিকেরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ