চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আইএসএফ প্রার্থী আরাবুলের গাড়িতে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, ভোটমুখে উত্তপ্ত ক্যানিং

নিজস্ব প্রতিনিধি: ভোটমুখে উত্তপ্ত ক্যানিং। প্রচারে যাওয়ার পথে ক্যানিংয়ে ‘তাজা’ নেতা আরাবুলের গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। বাঁশ, লাঠি নিয়ে গাড়ির উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। গাড়ির উইন্ডো গ্লাস ভেঙে চুরমার হয়ে গিয়েছে। আইএসএফ কর্মীদেরও ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। ঘটনায় একাধিক ISF কর্মী জখম হয়েছেন বলে খবর। মঙ্গলবার (২১ এপ্রিল) তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের জীবনতলা।

জানা গিয়েছে, এদিন সকালে ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার দেউলি ১ গ্রাম পঞ্চায়েতে প্রচারে গিয়েছিলেন আরাবুল ইসলাম। অভিযোগ, সেই সময়েই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর গাড়ির উপর হামলা চালায়। যদিও, হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এই ঘটনার পরেই ঘটকপুকুরে অবরোধ করেন আইএসএফ কর্মীরা। সন্ধ্যের মধ্যে দোষীরা গ্রেপ্তার না হলে ভাঙড়-ক্যানিং দুই বিধানসভা এলাকাই অবরুদ্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে আরাবুলকে বাঁচিয়ে আড়াল করে নিরাপদ স্থানে সরিয়ে আনেন আইএসএফ কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্য়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে আইএসএফে যোগদান করেছেন ভাঙড়ের ‘তাজা নেতা’আরাবুল ইসলাম। তারপরই নওশাদ সিদ্দিকীর দল ক্যানিং পূর্ব বিধানসভা আসন থেকে তাঁকে প্রার্থী করেছে। এই আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূলের বাহারুল ইসলাম। অন্যদিকে, ক্যানিং পূর্বের বিদায়ী বিধায়ক শওকত মোল্লা এবার অন্য আসনে লড়ছেন। তা সত্ত্বেও ক্যানিং পূর্বে তাঁর অনুগামীদের দাপট অব্যাহত বলে স্থানীয় রাজনৈতিক মহলে খবর।

Published by:

Share Link:

More Releted News:

২৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে বঙ্গে দ্বিতীয় দফার ভোট, কলকাতায় থাকবে কত?

ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, ভোটের জন্য বিশেষ ব্যবস্থা পুরুলিয়া জেলা নির্বাচন দপ্তরের

প্রথম দফার ১৫২ আসনের ভোট প্রচার থামল, শেষ মুহুর্তে ঝড় তোলার চেষ্টা প্রার্থীদের

মধ্যমগ্রামে রথীন ঘোষের জয়ের পথে কাঁটা হবেন কংগ্রেসের চণ্ডীদা?

হলদিয়ার পদ্ম প্রার্থীর আগ্নেয়াস্ত্র সহ ভিডিও ভাইরাল, চাঞ্চল্য গেরুয়া শিবিরে

‘আমাদের ভোট দেবেন না, তৃণমূলকে দিন’, ভিডিও-বিতর্কে হুমায়ুনের দল ছাড়লেন আরও ৪ প্রার্থী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ