আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ম্যাচ জিতেও BCCI-এর রোষে রাজস্থানের পেসার, পেলেন কড়া শাস্তি

নিজস্ব প্রতিনিধি: বুধবার লখনউয়ের একানা স্টেডিয়ামের ২২ গজে দাপট দেখিয়েছেন বোলাররা। লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। তবে ম্যাচ জিতে ছন্দে ফিরলেও  আইপিএল-এর আচরণবিধি লঙ্ঘনের জন্য রাজস্থান রয়্যালসের ফাস্ট বোলার নান্দ্রে বার্গারকে  শাস্তি দিয়েছে বিসিসিআই।  তাঁর ম্যাচ ফি-র ১০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং একটি ডিমেরিট পয়েন্ট  দেওয়া হয়েছে।   

দক্ষিণ আফ্রিকার এই খেলোয়াড় নিজের অপরাধটি স্বীকার করেছেন। তিনি ম্যাচ রেফারির প্রস্তাবিত শাস্তি মেনে নিয়েছেন।  সেই কারণে শুনানির প্রয়োজন হয়নি। তবে তিনি প্রথম নন, আচরণবিধি লঙ্ঘনের জন্য একাধিক ক্রিকেটার শাস্তির মুখে পড়েছেন। ঋষভ পন্থকে আউট করে বিতর্কিত সেলিব্রেশন করে শাস্তির মুখে পড়েছেন নান্দ্রে বার্গার। 

আরও পড়ুন: সামাজিক ট্যাবু নাকি বাস্তবতা, পিরিয়ড নিয়ে সরাসরি জেমিমা রদ্রিগেজ

বিসিসিআই-এর  বিবৃতি অনুসারে, আইপিএল আচরণবিধির অধীনে লেভেল ১ অপরাধে বার্গারকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যদিও নির্দিষ্ট মুহূর্তটি উল্লেখ করা হয়নি। সাধারণত অতিরিক্ত আবেদন করা, আম্পায়ারের সিদ্ধান্তের বিরোধিতা করা  বা খেলার উত্তেজনার মুহূর্তে আপত্তিকর ভাষা বা অঙ্গভঙ্গি ব্যবহার করার জন্য এই ধরনের শাস্তি দেওয়া হয়।  তবে এই অপরাধ সত্ত্বেও, বার্গারের বোলিং ম্যাচের অন্যতম আকর্ষণ ছিল। তিনি ২৭ রানে ২ উইকেট নিয়ে  লখনউকে থামিয়ে দেওয়ার ক্ষেত্রে  গুরুত্বপূর্ণ ভূমিকা পালন  করেছেন। 

Published by:

Share Link:

More Releted News:

কাজে এল না বৈভবের শতরান, ঈশান-অভিষেকের দাপটে ধরাশায়ী রাজস্থান

বৈভবের-জুরেলের চওড়া ব্যাটে হায়দরাবাদের বিরুদ্ধে ২২৮ রান তুলল রাজস্থান

ফের তাণ্ডব বৈভবের, হায়দরাবাদের বিরুদ্ধে ৩৬ বলেই হাঁকালেন সেঞ্চুরি

বিফলে রাহুলের দুরন্ত শতরান, দিল্লিকে হারিয়ে প্লে-অফের পথে পঞ্জাব

ক্যাচ ধরতে গিয়ে মাথায় গুরুতর চোট, হাসপাতালে নিয়ে যাওয়া হল দিল্লির তারকা বোলারকে

পঞ্জাবের বিরুদ্ধে ২৬৪ রান তুলল দিল্লি, একা রাহুলই করেছেন ১৫২

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ