ট্রাম্পের মুখে ভারত ‘নরকের দ্বার’, ‘কুরুচিপূর্ণ মন্তব্য’, কড়া প্রতিক্রিয়া নয়াদিল্লির

Share:

আন্তর্জাতিক ওয়েবডেস্ক: ভারত নাকি ‘নরকের দ্বার’ গত বুধবার এমনই মন্তব্য করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যার বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দেয় নয়াদিল্লি। তারপরেই নিজের বক্তব্য থেকে সরে এসে ‘ভারতকে পরমবন্ধু রাষ্ট্র’ বলে সম্বোধন করেন ট্রাম্প। যদিও মার্কিন প্রেসিডেন্টের এহেন মন্তব্য ভালো চোখে দেখেনি নয়াদিল্লি। আজ, বৃহস্পতিবার কড়া প্রতিক্রিয়া দিয়ে বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ‘আমরা মন্তব্যগুলো দেখেছি, এবং এর জবাবে মার্কিন দূতাবাসের জারি করা পরবর্তী বিবৃতিটিও দেখেছি। মন্তব্যগুলো স্পষ্টতই অজ্ঞতাপ্রসূত, অনুপযুক্ত এবং কুরুচিপূর্ণ। এগুলি ভারত-মার্কিন সম্পর্কের বাস্তবতাকে কোনওভাবেই প্রতিফলিত করে না, যে সম্পর্কটি দীর্ঘকাল ধরে পারস্পরিক শ্রদ্ধা এবং অভিন্ন স্বার্থের উপর ভিত্তি করে গড়ে উঠেছে।’

আরও পডুন: মাঝ আকাশে সেলফি তুলতে গিয়েই বিপত্তি, ৫৫ লক্ষ টাকা জরিমানা যুদ্ধবিমানের পাইলটকে!

ভারতের এই প্রতিক্রিয়ার পর আমেরিকা নতুন কোনও বক্তব্য রাখে কিনা সেই বিষয়ে দেখার। ঘটনার সূত্রপাত ট্রাম্পের বক্তব্য থেকেই। তিনি বলেন, ‘ভারত, চিন বা অন্যান্য নরকের দ্বার থেকে সকলে আসে, নবম মাসে আমেরিকায় সন্তানের জন্ম দেয়, সেই সন্তান সঙ্গে সঙ্গে মার্কিন নাগরিক হয়ে যায়। তারপর সেই সন্তানের গোটা পরিবার আমেরিকার নাগরিক হয়ে যায়। মার্কিন মুলুকে কাজ করা ভারতীয়রা গ্যাংস্টার।’ তারপরেই ভারতের বিদেশমন্ত্রকের তরফে মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, , ‘এই সংক্রান্ত কিছু রিপোর্ট আমাদের নজরে এসেছে। এই বিতর্ককে এখানেই শেষ করছি আমরা।’ তারপরেই ট্রাম্পের ভুল ঢাকতে নয়াদিল্লিতে থাকা মার্কিন দূতাবাসের প্রধান খ্রিস্টোফার এলমস এক বিবৃতিতে জানান, রিপাবলিকান নেতা ভারতের ভূয়সী প্রশংসা করেছেন। মহান রাষ্ট্র আখ্যা দিয়েছেন। দেশটির নেতার সঙ্গে তাঁর ব্যক্তিগত বন্ধুত্বের কথাও উল্লেখ করেছেন।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক