দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

শান্তিনিকেতনে ধর্ষণের ঘটনায় আলোড়ন তুঙ্গে, ভোটের মরশুমে থানা ঘেরাও এলাকাবাসীর

নিজস্ব প্রতিনিধি: বাংলায় এখন‌ ভোটের মরশুম। প্রথম দফার ভোট হয়ে গিয়েছে। দ্বিতীয় দফার ভোট আগামী ২৯ এপ্রিল। এই আবহে বাংলায় ধর্ষণের অভিযোগ উঠল। যা নিয়ে এখন আলোড়ন পড়ে গিয়েছে ভোটবঙ্গে। বীরভূমের শান্তিনিকেতনে এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। আর তার জেরেই শান্তিনিকেতন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই অভিযোগ জমা পড়তেই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে গোটা ঘটনা কেমন করে ঘটল তা নিয়ে চলছে চর্চা।

এদিকে শান্তিনিকেতনের একটি হোমে থাকত ওই নাবালিকা বলে খবর। আর ওই হোমেই তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনা এখন চাউর হতেই আলোড়ন পড়ে গিয়েছে। সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছে। এমন ঘটনা কেমন করে ঘটল?‌ এই প্রশ্ন তুলে ক্ষোভ উগরে দেন অনেকেই। আর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন সকলে। এই ঘটনা নিয়ে পুলিশের কাছে নির্যাতিতার অভিযোগ, বুধবার রাতে এই ঘটনা ঘটেছে। তার জেরে সে অসুস্থ হয়ে পড়ে। আর ওই অবস্থায় নাবালিকাকে হাসপাতালে ভর্তি করা হয়। এখন ওই নির্যাতিতা নাবালিকা সেখানেই চিকিৎসাধীন।

অন্যদিকে এই ঘটনা সামনে আসায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বহু অভিভাবকদের মধ্যে। আর গোটা ঘটনা নিয়ে ওই নাবালিকা পুলিশকে বলেন, ‘আমার সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটা যেন আর কারও সঙ্গে না হয়। আমি বেঁচে ফিরব কি না জানি না। দোষীদের সকলের যেন শাস্তি হয়।’ এই শিহরণ জাগানো মন্তব্য সকলের মধ্যে ক্ষোভের সঞ্চার করেছে বলে খবর। আর গতকাল, বৃহস্পতিবার শান্তিনিকেতন থানায় রাতে এফআইআর দায়ের করা হয়েছে। যদিও এই ঘটনায় আজ, শুক্রবার পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। যা সাধারণ মানুষের ক্ষোভের আরও একটা কারণ।

আর তাই নাবালিকাকে ধর্ষণের ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন এলাকার লোকজন। আজ শুক্রবার শান্তিনিকেতন থানার সামনে অপরাধীকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। শুধু তাই নয়, বিক্ষোভকারীদের আরও অভিযোগ, এলাকায় নিরাপত্তা এবং নজরদারির অভাব রয়েছে। আর তাই এখানে অপরাধীদের সাহস বেড়ে যাচ্ছে। যদি অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করা না হয় তাহলে বৃহত্তর বিক্ষোভ করা হবে। আর কঠোরতম আইনি ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে আন্দোলন বৃহত্তর আকার নেবে। শান্তিনিকেতনের পবিত্রতা যারা নষ্ট করছে, তাদের রেয়াত করা হবে না। এই ঘটনা নিয়ে জেলা পুলিশ সুপার সূর্যপ্রসাদ যাদব বলেন, ‘ঘটনার লিখিত অভিযোগ মিলেছে। তদন্ত চলছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

Published by:

Share Link:

More Releted News:

পুলিশ পর্যবেক্ষকদের নিরপেক্ষতা নেই, নির্বাচন কমিশনে কড়া নালিশ ঠুকল তৃণমূল

হিন্দু মহিলাকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন মুসলিম যুবক, ভোট আবহে মানবিক দৃশ্য বনগাঁয়

‘মা-বোনেরা প্রাণ ভরে দিদিকে ভোট দিয়েছে’, তৃণমূলের জয় নিয়ে আত্মবিশ্বাসী জুন মালিয়া

মারাত্মক গরমেও রোড-শোয়ে ‘দিদি নম্বর ওয়ান’, নবদ্বীপে রচনার জমজমাট প্রচার

‘সব ভোট মোদিবাবুর বিরুদ্ধে পড়েছে‌’‌, প্রধানমন্ত্রীর দাবি ফুৎকারে ওড়ালেন মমতা

‘সোনারপুর হয়ে গেল সোনাপুর’, ভুল পোস্টারে শাহ-কে তোপ লাভলির

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ