দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ইরানি সেনার হাতে আটক ট্যাঙ্কারে রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার, উদ্বিগ্ন পরিবার

নিজস্ব প্রতিনিধি: ইরানে আটক ভারতগামী ট্যাঙ্কারে রয়েছেন রাজস্থানের মার্চেন্ট নেভি অফিসার সঞ্জয় মহার, বয়স ৩৮ বছর। ঘটনায় উদ্বিগ্ন তাঁর পরিবার। ইরান বনাম ইজরায়েল-আমেরিকার যুদ্ধ পরিস্থিতির মধ্যে নতুন করে অশান্তির সৃষ্টি হয়েছে। দিন কয়েক আগে আমেরিকার উপর প্রতিশোধ তুলতে হরমুজ প্রণালী থেকে তিনটি জাহাজ আটক করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC)। যার মধ্যে ভারতগামী একটি কন্টেইনার ট্যাঙ্কার ছিল। যেটির গুজরাত বন্দরে যাওয়ার কথা ছিল। সেই জাহাজে ২১ জন নাবিকের মধ্যে রয়েছেন রাজস্থানের শ্রী গঙ্গানগর জেলার মার্চেন্ট নেভি অফিসার সঞ্জয় মহার। তিনি শ্রী গঙ্গানগরের সদ্ভাবনা নগরের বাসিন্দা বলে জানা গিয়েছে।

শুক্রবার (২৪ এপ্রিল) নেভি অফিসারের পরিবারের তরফ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যার ফলে তাঁরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। গত ২২ এপ্রিল ভক্তদের ভারতের দিকে যাওয়ার পথে ‘এপামিনোন্ডেস’ নামে ওই ট্যাঙ্কারটিকে আটক করা হয়। ট্যাঙ্কারটির সহ-ক্যাপ্টেন পদে রয়েছেন সঞ্জয় মহার। যদিও ইতিমধ্যেই পরিবারের সঙ্গে কথা হয়েছেন সঞ্জয়ের এবং দলের সদস্যরা জানিয়েছেন তাঁরা সকলে নিরাপদ রয়েছেন। ট্যাঙ্কারটি আটক করার সময় ঘটনার উদ্বেগজনক পরিস্থিতির বর্ণনা করে সঞ্জয়ের বাবা ওম প্রকাশ মহার জানিয়েছেন, ‘হরমুজ প্রণালী অতিক্রম করার সময় ইরানের দিক থেকে গুলি চালানো হয়। পরিস্থিতির বেগতিক দেখেই জাহাজের সকল নাবিক তাৎক্ষণিকভাবে ট্যাঙ্কারের ভেতরে একটি নিরাপদ স্থানে চলে যান। আমার ছেলে নিরাপদে থাকলেও আমরা চিন্তায় রয়েছি।’

সূত্রের খবর, গুজরাতের মুন্দ্রা বন্দরে যাওয়ার ছাড়পত্রের জন্য গত তিন-চার দিন ধরে হরমুজ প্রণালীটির কাছে অপেক্ষা করছিল লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাঙ্কারটি। কিন্তু ধৈর্য হারিয়ে ট্যাঙ্কারটি নড়তে শুরু করলেই ইরানের IRGC বাহিনী গুলি চালাতে শুরু করে। কিন্তু এই মুহূর্তে ট্যাঙ্কারে থাকা সবাই ইরানের জিম্মায় নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে। সংবাদের প্রতিবেদনের মাধ্যমে সঞ্জয়ের পরিবার বিষয়টি জানতে পারেন। ইতিমধ্যেই তাঁরা ছেলেকে দেশে ফিরিয়ে আনার জন্যে ভারত সরকারের কাছে আবেদন করেছেন। স্থানীয় বিধায়ক জয়দীপ বিহানির সঙ্গেও যোগাযোগ করেছেন। বিষয়টি আরও গুরুত্ব সহকারে দেখার জন্য কর্তৃপক্ষকে অনুরোধ করেছেন। জানা গিয়েছে, ট্যাঙ্কারটিতে ভারত, ফিলিপাইন, ইউক্রেন ও শ্রীলঙ্কার নাবিকরা রয়েছেন। সঞ্জয়ের পরিবার আরও জানিয়েছেন, প্রায় ১৫ বছর ধরে বাণিজ্যিক নৌবাহিনীতে কর্মরত রয়েছেন সঞ্জয়। গত ২০ দিন আগে সৌদি আরবে দায়িত্ব পালনের জন্য তিনি বিদেশে পাড়ি দিয়েছিলেন। এমন অবস্থায়, সঞ্জয়ের আহত হওয়ার কথা শুনে উদ্বিগ্ন তাঁরা, ছেলের ফিরে আসার অপেক্ষায় রয়েছেন তাঁর পরিবার।

Published by:

Share Link:

More Releted News:

​’লরেন্স অফ পঞ্জাব’-এর মুক্তি স্থগিত, সিধু মুসেওয়ালার বাবাকে খুনের হুমকি বিষ্ণোই গ্যাংয়ের

BJP-তে যোগদানের পরেই ১০ লক্ষ ফলোয়ার হারালেন রাঘব চাড্ডা

বিজেপির হয়ে কলকাতায় প্রচারে আসছেন রাঘব চাড্ডা, হতে পারেন কেজরিওয়ালের মুখোমুখি

দু’মাস পর তেহরান থেকে পুনরায় বিমান পরিষেবা চালু করল ইরান, যুদ্ধ শেষের ইঙ্গিত?

​’পুলিশের কাজ ছাড়ছি, দাউদ ইব্রাহিমে যোগ দিচ্ছি, রাঘবের দলবদলে প্রকাশ রাজের মিম-খোঁচা

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল আমেরিকা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ