আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

IPL 2026: মরশুমের প্রথম সুপার ওভারে জয় কেকেআরের, টানা পঞ্চম হার ঋষভের লখনউয়ের

নিজস্ব প্রতিনিধি: রিঙ্কু সিংয়ের লড়াই সার্থক। ইডেনে লখনউয়ের কাছে হারের বদলা নিল কলকাতা নাইট রাইডার্স। টানটান ম্যাচে রানে লখনউ সুপার জায়ান্টসকে হারাল কেকেআর। যার ফলে আইপিএলের চলতি টুর্নামেন্টে প্লেঅফের দৌড়ে এখনও টিকে থাকল কেকেআর। কঠিন সময়ে দলের হয়ে ফের হাল ধরেন কলকাতা নাইট রাইডার্সের সহ অধিনায়ক রিঙ্কু সিং। একাই টেনে নিয়ে গিয়েছিলেন গোটা ম্যাচ। যার ফলে লখনউ সুপার জায়ান্টসের সামনে একটি লড়াই যোগ্য লক্ষ্য রেখেছিল কেকেআর। যদিও কলকাতার বোলাররা রিঙ্কুর সেই লড়াইয়ে জল ঢেলে দিয়েছিল। খুড়িয়ে খুড়িয়ে হলেও লখনউ সুপার জায়ান্টস ১৫৬ রানের টার্গেটে পৌঁছে যায়। ম্যাচ গড়ায় সুপার ওভারে। যদিও সুপার ওভারে ব্যাট করতে নেমে কেকেআরের সুনীল নারিনের কাছে ধরাশায়ী হয়ে যান নিকোলাস পুরান ও আইডেন মার্করাম। মাত্র ২ রানের টার্গেট দেওয়া কেকেআরকে। জবাবে ব্যাট করতে নেমে সেই রিঙ্কু সিংয়ের ব্যাটেই চার মেরে আরও একটা জয় ছিনিয়ে নিল কলকাতা।

আরও পডুন: সাই সুদর্শনের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল চেন্নাই, আট উইকেটে জিতল গুজরাত 

আজ, রবিবার উত্তরপ্রদেশের লখনউয়ের একানা স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হয়েছিল কলকাতা। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন লখনউয়ের অধিনায়ক ঋষভ পন্থ। ব্যাট করতে নেমে হতশ্রীর পারফরম্যান্স দেখান কেকআরের ব্যাটাররা। শূন্য রানে সাজঘরে ফেরেন সেইফার্ট, সস্তায় আউট হন অধিনায়ক অজিঙ্কা রাহানে। বিতর্কিত আউট হন রঘুবংশীও, সেভাবে জ্বলে উঠতে পারেননি কোটিপতি খেলোয়াড় ক্যামেরন গ্রিন। যখন কলকাতার ব্যাটিংয়ে একের পর এক ধস নামছে তখন একা লড়ে যান রিঙ্কু সিং। তাঁর কাঁধে ভর করেই লখনউকে ১৫৬ রানের টার্গেট দেয় কেকেআর। রিঙ্কু করেছেন ৫১ বলে ৮৩। যা অতুলনীয়। এদিন লখনউয়ের সেরা বোলিং করেন মোহসিন খান। বাঁ হাতি এই পেসারের বলে কুপোকাত হয়ে যায় কলকাতার ব্যাটাররা। মোহসিন একাই নেন পাঁচ উইকেট। জর্জ লিন্ডে নেন একটি উইকেট। এদিন ফের ভালো পারফরম্যান করতে পারেননি মহম্মদ সামি।

১৫৬-এর লক্ষ্য পূরণ করতে নেমে শুরুটা ভালো করেনি লখনউ সুপার জায়ান্টস। শুরুতেই আউট হন মিচেল মার্শ। আইডেন মার্করাম ও অধিনায়ক ঋষভ পন্থ ক্রিজে যতক্ষণ টিকে ছিলেন ততক্ষণ জয়ের আশা ছিল লখনউয়ের। কিন্তু মার্করাম ৩১ রানে ও পন্থ ৪২ রানে আউট হতেই ম্যাচ হাতের বাইরে যেতে থাকে লখনউয়ের। শেষে কোনওরকমে শেষ বলে ছয় মেরে মরশুমের প্রথম সুপার ওভারে ম্যাচ গড়িয়ে দেন লখনউয়ের মহম্মদ সামি। যদিও সেখানে লখনউয়ের খারাপ ব্যাটিংয়ের জেরে সহজেই সুপার ওভারে জিতে যায় কলকাতা নাইট রাইডার্স।

Published by:

Share Link:

More Releted News:

‘ফিল্ডিংয়ে বাধা’ দেওয়ার অভিযোগে আউট কেকেআরের রঘুবংশী! শুরু বিতর্ক

রিঙ্কুর কাঁধে ভর করেই লখনউকে ১৫৬ রানের টার্গেট দিল কেকেআর

সাই সুদর্শনের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল চেন্নাই, আট উইকেটে জিতল গুজরাত

একাই টানলেন দলকে, রুতুরাজের ব্যাটে ভর করে গুজরাতকে ১৫৯ রানের লক্ষ্য দিল চেন্নাই

কেমন রয়েছে শরীর, বড় আপডেট দিলেন ক্যাচ ধরতে গিয়ে আহত দিল্লি তারকা পেসার এনগিডি

বয়সকে ‘ডোন্ট কেয়ার’, ৪১-এও সেরা ফর্মে, রোনাল্ডোর ফিটনেসের আসল রহস্য কী?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ