শূন্যের গেরো কি কাটবে?‌ আলিমুদ্দিনে চলছে জোরদার হিসেবনিকেশ, সমীক্ষা মানতে নারাজ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ দু’‌দফায় শেষ হয়ে গিয়েছে বিধানসভা নির্বাচন ২০২৬। আর তারপর থেকেই সংবাদমাধ্যমে নানা বুথফেরত সমীক্ষা সকলেই দেখে নিয়েছেন। তবে তার সঙ্গে একমত নন আলিমুদ্দিনের নেতারা। তাই তাঁরা কড়া হিসেবনিকেশ করতে শুরু করেছে। আর তাতে যা উঠে আসবে সেটা মেনেই এগোতে চাইছে সিপিএম নেতারা। এই কারণে সংবাদমাধ্যমের বুথফেরত সমীক্ষায় চোখ রাখেননি মহম্মদ সেলিম থেকে শুরু করে বিমান বসু–সহ অন্যান্য নেতারা। তাঁরা এখন বিশ্বাস করতে শুরু করেছেন, লাল বাংলার লাল মাটিতে লাল নিশান উড়বেই। কিন্তু শূন্যের গেরো কি কাটবে?‌ প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে আশার একটা ক্ষীণ আলো দেখতে শুরু করেছে সিপিএম। কারণ তাদের হিসেবনিকেশে উঠে এসেছে এবার বাড়বে ভোট শতাংশ। রামে চলে যাওয়া ভোট ফিরবেই। তাই ভোট মিটতেই খাতা–কলম নিয়ে সিপিএম বসে পড়েছে। কত এল আর কত গেল?‌ এই হিসেব করতে। ভোটের আগেই নিচুতলায় ফরমান জারি করা হয়েছিল দলের ভোট শতাংশ বাড়াতে ঝাঁপাতে হবে। তাই এখন দেখে নিতে চাইছেন সিপিএম নেতারা, সব মিলিয়ে কতটা ফেরানো গেল চলে যাওয়া ভোটব্যাঙ্ক। দলের শীর্ষনেতা অশোক ভট্টাচার্য আগেই অনুরোধ করেছিলেন, বামের ভোট যেন আর রামে না যায়। বরং রামের থেকে ফিরে আসুক বামের ভোট। আর তাই বাম মনোভাবাপন্ন ভোটারদের ভোট যাতে কাস্তে–হাতুড়িতেই পড়ে তার জন্য সবরকম চেষ্টা করা হয়েছিল। কিন্তু রাম থেকে কি ফিরল ভোট বামে?‌ সেই হিসেবই কষছেন কমরেডরা বলে সূত্রের খবর।

অন্যদিকে প্রত্যেক বিধানসভায় সিপিএম এবং শরিকদলগুলির ক্যাম্প করা হয়েছিল। বুথে এজেন্ট দিতে পেরেছিল। মাঠে নেমে প্রচার থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় লাল পতাকার ঝড় তোলা হয়েছিল। তাতে কতটা কাজ হল সেটাই এখন সরেজমিনে দেখা হচ্ছে। নতুন প্রজন্মের মুখ নামিয়ে মানুষের দরজায় দরজায় কড়া নেড়েছেন তাঁরা। কিন্তু সেই ভোট বুথে গিয়ে কাস্তে–হাতুড়িতে পড়েছে কিনা সেটা একেবারেই অজানা। বরং হাওয়া দেখে বোঝার চেষ্টা করা হচ্ছে শূন্যের গেরো কাটছে কিনা। বিভিন্ন সমীক্ষা সংস্থা অবশ্য জানিয়ে দিয়েছে, বিজেপিকে অনেক ক্ষেত্রে বামেরা পিছিয়ে ফেলবে এবং ভোট শতাংশ আগের থেকে বাড়বে। কিন্তু এবারও নাকি তারা খাতা খুলতে পারবে না।

এছাড়া এই সমীক্ষা রিপোর্ট মানতে নারাজ সিপিএম। তাঁদের হিসাবে এখন যেটুকু উঠে এসেছে তাতে শূন্যের গেরো এবার কাটছে এবং ভোট শতাংশ বাড়বে। বিজেপিকে এবার টক্কর দেওয়া গিয়েছে। তবে আসনসংখ্যা কত হবে সেটা এখনও নিশ্চিত নন তাঁরা। এবার ভোট শেষের পর সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‌আমাদের কর্মীরা বুথ আগলে রেখেছেন। তাঁরা গণনা কেন্দ্রও আগলে রাখবেন। জনতা দায়িত্ব দিলে আমরা দায়িত্ব পালন করব। জনতার আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করব। আমরা ঘোড়া কেনাবেচার মধ্যে নেই।’‌

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

আর কিছুক্ষণের মধ্যেই প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, পাঁচ জেলায় জারি সতর্কতা

ছেলেকে পাশে নিয়ে কেক কেটেছেন, পাতে মাছ-পাঠার মাংস, জন্মদিনে কী প্ল্যান পরমব্রতর?

বাইক-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ডেলিভারি বয়

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

বান্দ্রায় ছয়তলার বাড়ি বানাচ্ছেন সলমান, বিষ্ণোই গ্যাংয়ের ভয়ে গ্যালাক্সি ছাড়ছেন?

মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ১৩ লক্ষ টাকার প্রতারণা, সর্বস্বান্ত সন্দেশখালির বাসিন্দা

বহরমপুরে TMC যুব নেতার বাগানবাড়িতে চলল বুলডোজার, কড়া পদক্ষেপে প্রশাসন

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কা! উত্তরবঙ্গে লাল সতর্কতা, দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর