আমেরিকা-ইজরায়েলের সঙ্গে যুদ্ধ শেষ করতে প্রস্তুত তেহরান, যা জানালেন ইরানি প্রেসিডেন্ট

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ট্রাম্প বলেছেন এক সপ্তাহের মধ্যেই হতে পারে শান্তি চুক্তি। এবার যুদ্ধ শেষ করার কথা শোনা গেল প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের গলাতেও। তিনি জানিয়েছেন যুদ্ধ বন্ধে আলোচনা ও সমঝোতার জন্য তেহরান প্রস্তুত রয়েছে। তবে তিনি এটাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন জনগণের অধিকার ও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।  

জানা গিয়েছে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে ফোনে কথা বলার সময় পেজেশকিয়ান  এই  কথা  জানিয়েছেন। এমনকি ইরানের প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতেও এ তথ্য জানানো হয়েছে।  তবে ম্যাক্রোঁর সঙ্গে কথা বলার সময় ইরানি প্রেসিডেন্ট আমেরিকার প্রতি তীব্র অবিশ্বাস প্রকাশ করেন। তিনি অভিযোগ করে বলেছেন,  দ্বিপাক্ষিক আলোচনা চলার সময় ওয়াশিংটন ইরানের ওপর দুবার হামলা চালিয়েছে।  এই ঘটনাকে  তিনি পেছন থেকে ছুরি মারার সঙ্গে তুলনা করেছেন। 

আরও পড়ুন: সম্পূর্ণ যুদ্ধ থামাতে কবে হবে ইরানের সঙ্গে চুক্তি? সময় জানিয়ে দিলেন ট্রাম্প

অন্যদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনে আমেরিকা ও ইরান একটি সংক্ষিপ্ত সমঝোতা স্মারক চূড়ান্ত করার খুব কাছাকাছি পৌঁছেছে। সূত্রের খবর, এই চুক্তির মূল শর্ত হিসেবে দুটি বিষয়কে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রথমত, ইরান থেকে উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নেওয়া ও দ্বিতীয়ত, হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত করে বাণিজ্যিক জাহাজ চলাচল পুরোপুরি স্বাভাবিক রাখা  নিশ্চিত করা। বুধবারেই হোয়াইট হাউসে ট্রাম্প বলেছেন ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে, তিনি এটাও জানান ইরান আমেরিকার সঙ্গে চুক্তি করতে আগ্রহী।

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম