বিজয়ের মুখ্যমন্ত্রী হতে দেরি হওয়ায় ভরা সভায় গায়ে আগুন দিলেন টিভিকে কর্মী

Share:

নিজস্ব প্রতিনিধি: তামিলনাড়ুতে সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা যত বাড়ছে, ততই উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এই পরিস্থিতিতে বিজেপি নেত্রী তামিলিসাই সৌন্দরারাজন অভিনেতা-রাজনীতিক বিজয়ের প্রতি বিশেষ আবেদন জানিয়েছেন। তিনি অনুরোধ করেছেন, বিজয় যেন অবিলম্বে তাঁর সমর্থকদের শান্ত থাকার বার্তা দেন এবং আবেগের বশে কোনো চরম সিদ্ধান্ত না নিতে বলেন।

তামিলিসাই বলেন, সরকার গঠন নিয়ে টানাপোড়েনের মধ্যে বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়ছে। এমনকি এক কর্মীও আত্মাহুতির চেষ্টা করেছেন বলেও খবর মিলেছে। তাঁর মতে, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আবেগপ্রবণ হওয়া স্বাভাবিক হলেও, জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা কখনওই গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, গণতন্ত্রে সরকার গঠন একটি সাংবিধানিক প্রক্রিয়া। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতেই শেষ সিদ্ধান্ত নেওয়া হবে। তাই জনগণের রায় এবং সংবিধানের বিধানকে সম্মান জানানো প্রত্যেক রাজনৈতিক দল ও সমর্থকের দায়িত্ব।

আরও পড়ুন: বাংলার জনগণকে শপথমঞ্চ থেকে সাষ্টাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর

তামিলিসাই সৌন্দরারাজন স্পষ্ট করে জানান, বিজয়ের জনপ্রিয়তা বিপুল এবং তাঁর কথায় অসংখ্য মানুষ প্রভাবিত হন। সেই কারণে বর্তমান পরিস্থিতিতে তাঁর একটি শান্তির বার্তা বড় ভূমিকা নিতে পারে। তিনি আশা প্রকাশ করেন, বিজয় নিজের সমর্থকদের সংযত থাকার আহ্বান জানাবেন এবং রাজ্যের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সহযোগিতা করবেন। তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি এখনও অস্থির। তবে সব পক্ষের সংযম ও দায়িত্বশীল আচরণই রাজ্যকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

বৃহস্পতিবার পর্যন্ত ৯ জেলায় ভারী বৃষ্টি, রাস্তায় বেরোলে ছাতা সঙ্গে রাখুন…

বাংলাদেশিদের ভারতে থাকার জন্য আধার-ভোটার কার্ড বানিয়ে দিত তৃণমূল নেতা, দাবি বিজেপির

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

ভিয়েতনামে নৌকা ডুবে ১৫ ভারতীয়র মৃত্যু, ঘটনায় স্পিডবোটের ক্যাপ্টেন আটক

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

পথ দুর্ঘটনার তদন্তে গিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেফতার আহত ৩ যুবক

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

চোটের কারণে বাদ বরুণ-হর্ষিত, ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআইতে কারা পেলেন সুযোগ?

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারের উপর হামলা, নিখোঁজ ১ ভারতীয়, তীব্র নিন্দা নয়াদিল্লির

ফাঁকা রাস্তায় মহিলাকে জড়িয়ে ধরলেন রাজমিস্ত্রি! তারপর যা হল….

পুরসভার কর্মী পরিচয়ে বৈশালী ডালমিয়ার সঙ্গে ‘প্রতারণা’, পুলিশের জালে ১

লেকটাউনে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ধৃত গৃহশিক্ষক